লোকসভা ভোটের আগে আরো ২০০ টাকা কমতে পারে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এবারে এরকমই একটি বক্তব্য জারি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবী করেছেন লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হবে। কিন্তু আবার ভোট হয়ে যাওয়ার পরেই বাড়িয়ে দেওয়া হবে রান্নার গ্যাসের দাম। তিনি বলেছেন, ‘ গ্যাসের দাম কত বেড়েছিল? প্রায় ১১০০ টাকা ছিল গ্যাসের দাম। সেখান থেকে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। তারপরে যেই ইলেকশন হয়ে যাবে অমনি আবার ৮০০ টাকা বাড়িয়ে দেবে রান্নার গ্যাসের দাম। গ্যাস কিন্তু গ্যাস বেলুন হয়ে যাবে। এখন আর কেউ উনুনে রান্না করেন না। কেরোসিনও ব্যবহার করতে পারবেন না কারণ কেরোসিনের দাম বেড়ে গেছে। তাই আপনাদের আবার ঘুটে কাঠকয়লা কিনতে হবে। সেই দিয়েই রান্না করতে হবে ‘
মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি রেখেছেন কেন্দ্রীয় সরকারের গ্যাসের দামের পলিসির কারণেই। এমনিতেই গত ৩০ আগস্ট থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে কলকাতার বাজারে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১১০০ টাকা থেকে নেমে হয়েছিল ৯০০ টাকা। তারপর থেকে আর পরিবর্তন করা হয়নি রান্নার গ্যাসের দাম। সেই আগস্ট মাস থেকে একইভাবে রান্নার গ্যাসের দাম রয়ে গিয়েছে।
১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরেও একই রকম। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে প্রতি সিলিন্ডারের দাম পড়েছে ৯০৩ টাকা। কলকাতায় একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৯ টাকায়। চেন্নাইতে এই সিলিন্ডারের দাম পড়ছে ৯১৮ টাকা ৫০ পয়সা এবং মুম্বাইতে দাম পড়ছে ৯০২ টাকা ৫০ পয়সা। আগস্ট থেকে ১৪.২ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভর্তুকিহীন ১৯ কেজি সিলিন্ডারের দাম যদিও পরিবর্তন করা হয়েছে। এই মুহূর্তে এই সিলিন্ডারের দাম কলকাতায় রয়েছে ১৮৮৭ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…