নিউজ

Scholarship: ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ২০০০০ টাকা দেবে সরকার, এইভাবে আবেদন করুন

ছাত্রছাত্রীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এল মোদী সরকার। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ (Education) এবার থেকে দেবে কেন্দ্রীয় সরকার। অনেক মেধাবী ছাত্রছাত্রীই এমন রয়েছে যারা আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হন। তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে এই সুযোগ, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা দেবে কেন্দ্র। নিরবচ্ছিন্ন ভাবে পড়াশোনা চালিয়ে যেতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যাবে।

জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার আওতায় আর্থিক সাহায্য পাবেন ছাত্রছাত্রীরা। এই প্রকল্পের আওতায় বছরে ২০ হাজার টাকা করে পাবেন তারা। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই সাহায্য হবে। পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যাগুলি দূর করতে সাহায্য করবে। কিন্তু কীভাবে আবেদন করা যাবে পিএম স্কলারশিপ যোজনায়, রইল বিস্তারিত তথ্য।

কী এই পিএম স্কলারশিপ যোজনা? উল্লেখ্য, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়া ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপ যোজনা। কলেজ এবং ইউনিভার্সিটির পড়ুয়াদের বছরে একটি মোটা অঙ্কের ফি দিতে হবে হয়। তবে সরকারি এই যোজনার মাধ্যমে সহজেই ফি দিতে পারবেন ছাত্রছাত্রীরা। কলেজের বার্ষিক ফি এর ক্ষেত্রে এই স্কলারশিপের অর্থ ব্যবহার করতে পারবেন তারা। তবে কারা পাবেন এই স্কলারশিপের অর্থ?

উল্লেখ্য, পিএম স্কলারশিপ যোজনার আওতায় কিছু ছাত্রছাত্রীই শুধুমাত্র আর্থিক সাহায্য পেতে পারবেন। পিছিয়ে থাকা শ্রেণি, তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা এই স্কলারশিপের অর্থ পাবেন। এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২০০০০০ টাকার বেশি হলে হবে না। শেষ পরীক্ষার ফলাফলে ৬০ শতাংশের অধিক নম্বর পেতে হবে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না। আবেদনকারী কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তবেই পাওয়া যাবে এই পিএম স্কলারশিপ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026