বর্তমান যুগে ব্যাংকিং ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল লেনদেনের জন্য ব্যাংকিং ব্যবস্থা অন্যতম হয়ে উঠেছে। আর যত মানুষ এই ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে ততই ব্যাংকিং ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে সতর্ক থাকুন! আয়কর আইনের অধীনে, নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা তোলার জন্য TDS কাটা হতে পারে। তাই এটিএম কার্ড মারফত ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় সর্বদা সাবধান থাকতে হবে। একদিনে কত টাকা তুলতে পারবেন? বা মাসে কোনো চার্জ ছাড়া কতবার টাকা তুলতে পারবেন? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
প্রতিটি ব্যাঙ্কের নিজস্ব নিয়ম অনুসারে একদিনে সর্বাধিক কত টাকা তোলা যাবে তা নির্ধারিত থাকে। কিছু ব্যাঙ্কে সর্বোচ্চ ১০ হাজার টাকা, আবার কিছু ব্যাঙ্কে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তোলা যায়। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে, প্রতি মাসে যেকোনো ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার পর্যন্ত ফ্রি তে টাকা তোলা যায়। অতিরিক্ত বার টাকা তোলার চার্জ দিতে হয়। ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার সর্বোচ্চ ২১ টাকা করে চার্জ কাটা হবে। তবে, ব্যাঙ্ক ভেদে এই চার্জ আলাদা হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এটিএম কার্ড ব্যবহারকারীরা বেশ কিছু বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার এটিএম পিন কখনোই কারো সাথে শেয়ার করবেন না এবং এটিএম ব্যবহারের সময় চারপাশে কেউ আছে কিনা তা লক্ষ্য রাখুন। এছাড়া আপনার এটিএম কার্ড নিয়মিত ব্যবহার করুন। দীর্ঘদিন ব্যবহার না করা হলে ব্যাঙ্ক আপনার কার্ড ব্লক করে দিতে পারে। আর যদি আপনার পিন ভুলভাবে ৩ বার টাইপ করেন, তাহলে আপনার এটিএম কার্ড ব্লক হয়ে যেতে পারে। যদি আপনার এটিএম কার্ড হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে দ্রুত আপনার ব্যাঙ্ককে জানান। এটিএম ব্যবহারের সময় সর্বদা সতর্ক থাকুন এবং নিয়মগুলি মেনে চলুন। এতে করে আপনি আপনার টাকা ও ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…