নিউজ

উৎসব মরশুমে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল কেন্দ্র

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির জন্য দেশের অর্থনৈতিক কাঠামো কার্যত মুখ থুবড়ে পড়েছে। যদিও করোনার আগেও খুব একটা অর্থনৈতিক কাঠামো ঊর্ধ্বমুখী ছিল না। বরং নিম্নমুখীই ছিল। তবুও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার ক্ষেত্রে করোনাকেই কারণ হিসেবে তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার। যদিও ‘আনলক ফাইভ’ চলছে। নিউ নর্ম্যাল পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ স্বাভাবিক ছন্দে ফেরা চেষ্টা করছে। যদিও দেশের বেশিরভাগ মানুষ আজ কর্মহীন। অর্থের যোগান নেই। তাই উৎসব মরশুমে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আনল কেন্দ্রীয় সরকার।

আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘বাজারে চাহিদার যোগান বাড়াতে হবে। এই চাহিদার যোগান এখন কম হচ্ছে। কারণ, মানুষের কাছে নগদ টাকা নেই। আর তাই সরকারি কর্মচারীদের কাছে নগদ টাকা যাতে থাকে, সেই জন্য দুটি স্কিম আমরা আনতে চলেছি। একটি হল LTC cash voucher Scheme। আর অন্যটি হল special festival advance scheme। সরকারি কর্মচারীদের হাতে নগদ টাকা থাকলে বাজারে চাহিদা তৈরি হবে। এর ফলে দেশের অর্থনীতি এবং ডিজিপি বৃদ্ধি পাবে।’

এর পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ‘বাজারে যোগান আগের থেকে বেড়েছে। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। তবে এখন কনজিউমার ডিমান্ড বাড়ানোর প্রয়োজন আছে। তাই আমরা বাজারে চাহিদা বাড়ানোর ক্ষেত্রে নজর দিয়েছি। দেশে নগদের চাহিদা বাড়ানোই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’ আর তাই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য এই নতুন স্কিম আনতে চলেছে বলে জানা গিয়েছে। তবে এই স্কিম ভবিষ্যতে কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026