বিনোদন

বিয়ের পর প্রথম একসাথে দুর্গাপূজা দীপঙ্কর-দোলনের, শেয়ার করলেন পুজো প্ল্যানিং

সম্প্রতি বিয়ে করেছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়। বিয়ের পর প্রথম একসাথে দুর্গাপূজা কাটাতে চলেছেন দীপঙ্কর ও দোলন। তবে এই বছর একসাথে ঠাকুর দেখতে যাওয়া বা কোনো ইভেন্টে অংশগ্রহণ করার প্ল্যান নেই তাঁদের দুজনের । তবে নিজেদের আবাসনের পুজোয় অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন না দুজনেই। বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর বরাবর বিভিন্ন মশলাদার রান্না খেতে ভালোবাসেন। অন্যসময় শুটিং-এ ব্যস্ত থাকার জন্য দীপঙ্করের জন্য রান্নাবান্না করা হয় না,বললেন দোলন।এছাড়া স্বাস্থ্যের কারণে দীপঙ্করকে মশলাদার খাবার থেকে বিরত থাকতেই হয়।তাই দোলন ঠিক করেছেন,এবারে পুজোর কটা দিন তিনি নিজের হাতে দীপঙ্করের জন্য সাবেকি বাঙালি রান্না রাঁধবেন।তার মধ্যে একদিন অবশ্যই দীপঙ্করের প্রিয় মাটন কষাও থাকবে।এছাড়া তাঁর প্রিয় চিতল মাছের মুইঠা রান্না করবেন দোলন।একদিন অবশ্য কন্টিনেন্টাল রান্নাও হবে। দোলন তাঁর নিজের অত্যন্ত প্রিয় কিচেন গার্ডেন থেকে বিভিন্ন সব্জি ব্যবহার করবেন নিজের রান্নায়।

এমনিতেই করোনা অতিমারীর জন্য দীপঙ্করকে বাজারে যেতে দিচ্ছেন না দোলন। আশ্চর্য হলেও এটাই সত্যি যে,এখনো দীপঙ্কর নিজের হাতে বাজার করতে পছন্দ করেন। তারকা হয়ে গেলেও এই অভ্যাস তিনি ছাড়তে পারেননি।তবে করোনা পরিস্থিতির কারণে এখন তা বন্ধ রয়েছে।

সমাজকে তোয়াক্কা না করে দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দোলন ও দীপঙ্কর। তবে শোনা যায়,মন্দিরে বিয়ে করেছিলেন তাঁরা।তাই দোলন সিঁদুর ও শাঁখা-পলা,নোয়া পরতেন।সম্প্রতি এই বিয়েতেই লাগলো আইনি মোহর।গত 17ই জানুয়ারি কাছের বন্ধু ও পরিবারের উপস্থিতিতে 75 বছরের দীপঙ্কর ও 50 বছরের দোলন রেজিস্ট্রি ম্যারেজ করেন। কিন্তু অত্যধিক ধকলের কারণে বিয়ের পরদিন অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর।শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাঁকে হসপিটালে ভর্তি করতে হয়।

এই মুহূর্তে দীপঙ্কর দে ও দোলন রায় অভিনয় করছেন জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে। এছাড়া দোলন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘আলোছায়া’-য় অভিনয় করছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026