অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ৫ অগাস্ট ভিত পুজো করার পর থেকেই অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ পুরোদমে চলছে। উত্তরপ্রদেশের প্রশাসন জানাচ্ছে, ২০২৪ সালের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।
আবারও একবার অযোধ্যার তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস অনশনে বসেছেন। তাঁর এবারের দাবি, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। তার মতে এই দেশে সব থেকে বেশি বাস করে হিন্দুরা, তাই তাদের কথা ভেবেই এই দেশকে হিন্দু রাষ্ট্র বলে অবিলম্বে ঘোষণা করা উচিত।
প্রসঙ্গত, এর আগেও তিনি একবার অনশনে বসেছিলেন, তার দাবি ছিলো রাম মন্দির নির্মাণের কাজ। কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত তিনি আমরণ অনশন করবেন বলে জানিয়েছিলেন। তার অনশন ভাঙ্গাতে একে একে বহু নেতা তার শরণে যান, কিন্তু কোন লাভই হয়নি। এরপর খানিক বাধ্য হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সঙ্গে দেখা করতে যান। তার সাক্ষাতের পরেই অনশন তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস ভাঙ্গেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…