নয়াদিল্লি: ঋণগ্রহীতাদের জন্য সুখবর। স্থগিত কিস্তির ক্ষেত্রে সুদ দিতে হবে না ঋণগ্রহীতাদের। এমনটাই সুপ্রিমকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতির মধ্যেই ঋণের কিস্তি শোধের ক্ষেত্রে ছ’মাসের মরেটোরিয়াম ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এবার কেন্দ্র সিদ্ধান্ত নিল যে, স্থগিত কিস্তির ক্ষেত্রে সুদ দিতে হবে না ঋণগ্রহীতাদের। বিজেপি সরকারের এই সিদ্ধান্তে স্বস্তি পেল ঋণগ্রহীতারা।
আরবিআই ছ’মাসের জন্য মোরেটোরিয়াম দিয়েছিল। তার মেয়াদ গত 31 অগাস্ট শেষ হয়ে গিয়েছে। এর ফলে ঋণের স্থগিত করা কিস্তি সুদ সমেত দেওয়ার কথা ছিল গ্রহীতাদের।
কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফ থেকে বলা হয় যে, দু’কোটি টাকা পর্যন্ত ঋণ পুনরায় মেটানোর ক্ষেত্রে সুদ মকুবে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, উদ্যোগ, শিক্ষা, গৃহ, ক্রেতা, সামগ্রী, গাড়ি এবং ক্রেডিট কার্ডের ঋণের ক্ষেত্রে এই সুদ মকুব প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…