নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের পর এখনও পর্যন্ত চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। কবে চালু হবে লোকাল সহ যাত্রীবাহী ট্রেন? এই প্রশ্নই এখন নিত্যযাত্রীদের মনে ঘুরপাক খাচ্ছে। নিউ নর্ম্যাল পরিস্থিতির মাধ্যমে যখন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে আমজনতা, তখন ট্রেইন দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস। যা তারা পাচ্ছি না। তারা তাই জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে নিত্যযাত্রীদের, তা বলার অপেক্ষা রাখে না। তবুও করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা যেভাবে উদ্বেগজনক, তাতে এখনই লোকাল ট্রেন চালানোর ভাবনা ভাবছে না ভারতীয় রেল। যদিও বলা হয়েছে কোথায় ট্রেনের প্রয়োজন আছে, সেই অনুযায়ী ট্রেন চালানো হবে। সংশ্লিষ্ট রাজ্যের চাহিদা অনুযায়ী ঠিক হবে লোকাল ট্রেন চালু হওয়ার দিন। তবে সেটাও করোনা পরিস্থিতির ওপর বিচার করে হবে, এমনটাই ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।
এ প্রসঙ্গে রেলমন্ত্রী ভি কে যাদব জানিয়েছেন, রাজ্য সরকারের প্রয়োজন এবং করোনা পরিস্থিতির ওপর বিচার করে লোকাল ও যাত্রীবাহী ট্রেন চালানো হবে। কোন সময় কোন ট্রেনে ভিড় কেমন? কোন লাইনে চাপ কম? সেসব ভাবতে হবে। এমনকি যেদিকে ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে, সেখানে করোনা পরিস্থিতি কেমন বিচার-বিবেচনা করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেব আমরা।’
তবে নির্দিষ্টভাবে কবে লোকাল ট্রেন চলবে বা বলা ভাল পুজোর আগে কি লোকাল ট্রেনের চাকা ঘুরবে, তা নিয়ে কিন্তু পষ্টভাবে তিনি কিছু জানাননি। নিঃসন্দেহে এটা একটা সবুজ সংকেত যে, সংশ্লিষ্ট রাজ্য চাইলে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটা কবে এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…