ছত্তীসগঢ়ে বিজাপুরের চিতাভার জঙ্গলে দলের ক্যাডারদের হাতেই খুন হয়েছেন, মাওবাদী নেতা মোদিয়াম ভিজ্জা। মাওবাদী নেতা তাঁর দলের কর্মীদের হাতেই খুন হয়েছেন এমন ঘটনা কমই শোনা যায়, সূত্রের খবর অনুযায়ী গঙ্গালুর এরিয়ার ডিভিশনাল কমিটি মেম্বার ছিলেন ভিজ্জা।
জানা গিয়েছে, বিজাপুরের উপজাতিদের ওপরে দিনের পর দিন মাওবাদীদের অত্যাচারে ক্ষোভ তৈরি হচ্ছিল দলের ভিতরেই। এরপর ওই মাওবাদী নেতাকে খুন করার পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেয় দলের ক্যাডাররা। দু দিন আগেই দলের মধ্যে অশান্তি লাগায় ভিজ্জা ও তার দলেরই গঙ্গালুর এরিয়ায় সেক্রেটারি দীনেশ মোদিয়ামের সঙ্গে ঝামেলা চরমে ওঠে এরপরেই হাতাহাতি হয় এবং ভিজ্জা খুন হয়।
এই ঘটনায় ছত্তীসগঢ়ের বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ বলেন, “গঙ্গালুর এলাকায় একাধিক ঘটনায় সাধারণ মানুষ খুনে নাম জড়িয়েছিল ভিজ্জার। তার মাথার দাম ধার্য হয়েছিল ৮ লাখ টাকা। মাওবাদী সংগঠনের মধ্যে হওয়া কলহের ওপরে নজর রেখে চলেছে পুলিস। ঠিকসময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…