নয়াদিল্লি: করোনার দাপট কমছেই না। শীত পড়লে ভাইরাস আরও মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। নয়া নির্দেশকায় কনটেনমেন্ট জোনে কঠোরভাবে নিয়মকানুন মানার উপর জোর দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু থাকবে এই নয়া গাইডলাইন।
নয়া নির্দেশিকা অনুযায়ী, কনটেনেমন্ট জোন শুধুমাত্র অত্য়াবশকীয় পরিষেবায় ছাড়পত্র দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি কড়া নজর রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীর দ্রুত আইসোলেশনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
শীতের শুরুতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। দেশের বিভিন্ন রাজ্য়ে এখনও করোনার বাড়বাড়ন্ত অব্য়াহত। অতিমারী ঠেকাতে ১ ডিসেম্বর থেকে সব শহরে নাইট কার্ফু জারি করার নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। সেইসঙ্গে কোভিডবিধি লঙ্ঘন করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নির্দেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৩৭৬ জন। ভাইরাসে নতুন করে মৃত্য়ু হয়েছে ৪৮১ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯২.২২ লক্ষেরও বেশি। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৬.৪২ লক্ষেরও বেশি মানুষ। বর্তমানে দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪.৪৪ লক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…