খেলা

গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি বর্তমানে সুস্থ হয়ে গিয়েছেন। তবে সেই সময়ে সৌরভ ও তাঁর পরিবার কোয়ারেন্টাইনে ছিলেন। তারপর আসে আইপিএলের আসর, দাদাগিরির শুটিং। এদিকে দেশের অবস্থা মোটেই করোনার দিক থেকে ভাল নয়। তবুও আনলক পর্ব শুরু হওয়ার ফলে কাজে ধীরে ধীরে ফিরতেই হতো। তাই আর পাঁচজনের মতো বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও কাজে ফিরেছিলেন। কিন্তু মনে একটা আতঙ্ক দানা বেঁধেছিল সব সময়। স্নেহাশীষ করোনায় আক্রান্ত হওয়ার সময় পরিবারের অন্যান্যদের মত সৌরভ নিজের করোনা পরীক্ষা করিয়েছিলেন। যদিও সেই রিপোর্ট নেগেটিভ আসে। তবে এর থেকেও আশ্চর্যের বিষয় হল তারপর থেকে এখনও পর্যন্ত অর্থাৎ গত সাড়ে চার মাস ধরে মোট ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ।

একে তো বাড়িতে করোনার থাবা, অন্যদিকে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সুবাদে দেশ-বিদেশে যাতায়াত লেগেই ছিল মহারাজের। কখনও দুবাই তো কখনও কলকাতা। আইপিএল চলাকালীন এটাই রোজনামচা হয়ে উঠেছিল সৌরভের। আর তার মাঝে কখনও কখনও রাজারহাটের ডিআরআর স্টুডিওতে যেতে হতো দাদাগিরির শুটিংয়ের জন্য। তাই প্রত্যেক মুহূর্তে করোনা ভাইরাস অজান্তেই শরীরে ঢুকে পড়ছে কিনা, এই আতঙ্ক গ্রাস করেছিল মহারাজকে। আর সে কারণেই ২২ বার পরীক্ষা করেছিলেন মহারাজ।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে করোনা, আইপিএল এবং ভারতের আগামী অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে অনেক কিছুই বলেন মহারাজ। আর তাতেই এই তথ্য উঠে আসে। সৌরভ বলেছেন, ‘আমার দাদা করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছিলাম। বাড়িতে সানা এবং অন্যান্য বাচ্চারাও ছিল। তাই হয়তো একটা ভয় ছিল। তবে করোনা পরীক্ষা করিয়ে বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে। তারপর আইপিএল শুরু হওয়ায় দেশ-বিদেশ যাওয়া লেগেইছিল। তাই করোনা পরীক্ষা করাতে হয়েছে। এই পরিস্থিতিতে বিদেশের মাটিতে আইপিএল করাটা মোটেই সহজ ছিল না। তবে সবটাই পরীক্ষা করেছি। একবারও নেগেটিভ আসেনি। এটাই স্বস্তি দিয়েছে। আবার আগামীতে ভারতের রয়েছে অস্ট্রেলিয়া সফর। আর তাতেও সবরকম সুরক্ষা মেনে সফরের আয়োজন করা হয়েছে। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা মুহূর্তে করোনা আতঙ্কে দিন কাটিয়েছি। তাই গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি আমি। তবে ভগবানের অসীম কৃপা একবারও রিপোর্ট আসেনি।’ এভাবেই অকপটে এ কথা স্বীকার করেন বিসিসিআই প্রেসিডেন্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026