শশাঙ্ক মনোহরের আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে যাওয়ারল পর থেকেই জল্পনা চলছিল কে হবেন আইসিসির চেয়ারম্যান। অবশেষে সব জল্পনার অবসান হল। আইসিসির নয়া চেয়ারম্যান হতে চলেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে ১১-৫ ভোটে হারিয়েছেন বার্কলে।
অইসিসিস চেয়ারম্যান নির্বাচনে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্য়ান্ড প্রতিটি বোর্ডের সমর্থনই পেয়েছে গ্রেগ বার্কলে। ক্রিকেট প্রশাসনিক দক্ষতার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বার্কলের। প্রায় ৮ বছর ধরে নিউজল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের রদ সামলাচ্ছেন বার্কলে। ২০১৫ সালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ডিরেক্টর পদেও ছিলেন বার্কলে। এছাড়াও দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে জোর দেওয়াতেই বড় বড় ক্রিকেট খেলা দেশগুলির সমর্থন পেয়েছেন বার্কলে।
এত বড় পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেয়ে খুশি গ্রেগ বার্কলে। নির্বাচনে জেতার পর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন,’আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়া খুবই গর্বের বিষয়। আমি বাকি আইসিসি ডিরেক্টরদের এজন্য ধন্যবাদ জানাতে চাই। করোনা আবহে ফের একবার ক্রিকেটের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ক্রিকেটের উন্নয়নই আমার লক্ষ্য।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…