নয়াদিল্লি: এবার পাবজি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৭ আগস্ট দেশের কুড়ি লক্ষ মোবাইল থেকে পাবজি গেমকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এবার গোটা দেশজুড়ে নিষিদ্ধ করা হল। এছাড়াও আরও ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে।
দেশীয় অখন্ডতা সুরক্ষার পক্ষে এই অ্যাপগুলি ভীষণভাবে বিপজ্জনক, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তথ্য সম্প্রচারমন্ত্রক। এখনও পর্যন্ত অনলাইন গেম পাবজি, টিকটক, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ মোট ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। এই সমস্ত অ্যাপগুলির গ্রাহক সংখ্যা এ দেশে নেহাত কম ছিল না। তাই লাদাখে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত চিনকে বড়সড় ধাক্কা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…