নিউজ

বাকি আর মাত্র ৫৮ দিন, প্রশাসনের গাইডলাইনের অপেক্ষায় পুজোর কর্মকর্তারা

কলকাতা: হাতে আর মাত্র ৫৮ দিন তারপরেই মর্ত্যে আগমন হবে দেবী দুর্গার। ঢাকের কাঠি, আলোর রোশনাই, ধূপ, ধুনো, কর্পূরের গন্ধে ভরে উঠবে বাংলা। প্রতি বছরই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় কেনাকাটার ধুমধাম। কিন্তু এবছরের ছবি সম্পূর্ণ আলাদা , করোনা আবহে থমকে গেছে স্বাভাবিক জীবন। প্রাণ ভয়ে সবাই ঘর বন্দী ।

আর কিছু মানুষ কাজের তাগিদে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন। করোনা সংক্রমণে নিত্য সঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার।  এমনকি নিজের জীবন বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে প্রিয় মানুষদের থেকে। আললক প্রক্রিয়ায় একে একে দোকান বাজার, রেস্তোরা শপিং মল খুললেও আগের মতন ভিড় নেই কোথাওই। তাই এবছর পুজোর ক্ষেত্রেও বদলাতে চলেছে আগের সকল নিয়ম।

জানা গিয়েছে শহরের বেশ কয়েকটি পুজো কমিটি ফোরামের প্রাথমিক গাইডলাইন মেনে মণ্ডপ তৈরির কাজ আরম্ভ করেছিলো, কিন্তু সরকারি গাইডলাইন প্রকাশের আগে পুজো কমিটিগুলিকে প্যান্ডেল তৈরির কাজ না করার অনুরোধ জানানো হয়। এমনকি আগের সপ্তাহেই কমিটিগুলির কাছে মণ্ডপ সম্পর্কে সব খোঁজখবর নেয় স্থানীয় থানা। আর এরপরেই কয়েকটি কমিটির কাছে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ আসে।

পরে জানানো হয় পুজো কমিটির কর্মকর্তাদের সাথে  বৈঠক করবে প্রশাসন মহল। তার পরেই পুজোর চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরেই এগোবে পুজোর থেমে থাকা যাবতীয় কাজ। কিন্তু এখনো পর্যন্ত কমিটির কর্মকর্তাদের  সাথে আবার মণ্ডপ তৈরির কাজ চালিয়ে যাওয়ার কথা বলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026