নিউজ

বাইক চালানোর সময় এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, নির্দেশিকা জারি আগামী বছরের ১ জুন থেকে

বাইক চালানো নিয়ে বাইক আরোহীদের মধ্যে যেমন ফ্যাসিনেশন রয়েছে, ঠিক তেমন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ প্রাণ হারানোর মতো বহু ঘটনাও রয়েছে। এমনকি যত দিন যাচ্ছে বাইক দুর্ঘটনার বিরাম নেই, উল্টে বাড়ছে। তাই এই অপ্রীতিকর ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হেলমেটের গুণমান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সড়ক ও পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাইক চালকদের পথে নামতে হলে পরতে হবে এক বিশেষ চিহ্নযুক্ত হেলমেট। অন্যথায় জরিমানা হবে। বলা হয়েছে, আগামী বছরের ১ জুন থেকে প্রত্যেককে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) স্বীকৃত ও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মার্ক (ISI) দেওয়া হেলমেটই পরতে হবে।

নতুন নির্দেশিকাটি মন্ত্রকের তরফে প্রকাশ করা হয় ২৬ নভেম্বর। যাতে বলা হয়, BIS-এর লাইসেন্স সমেত ISI-র একটি লোগো লাগানো হেলমেটই পরতে হবে সকলকে। এই নির্দেশিকা কার্যকরী হবে ২০২১-এর ১ জুন থেকে। তবে, আগের নির্দেশিকার মতো নতুন নির্দেশিকায় হেলমেটের ওজন নিয়ে কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে বছরে ১ কোটি ৭০ লক্ষ হেলমেট তৈরি হয়। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বন্ধ হয়ে যাবে অন্য সমস্ত হেলমেট উৎপাদন। বিআইএস হেলমেট ছাড়া অন্য কোনও হেলমেট তৈরি করাও যাবে না আবার বিক্রি করাও যাবে না।  ২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশে  অন্য সব হেলমেট  উৎপাদন বন্ধ করতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, এই হেলমেট ওজনে হালকা এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন। কোনও দুর্ঘটনার কবলে যদি বাইক আরোহী পড়ে, সেক্ষেত্রে এই হেলমেট তার জীবন রক্ষা করতে সক্ষম হবে বলেও জানা গিয়েছে। তাই এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, না হলেই আপনার হতে পারে জরিমানা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026