বিনোদন

সৎ মা করিনা কাপুরকে কি বলে সম্বোধন করেন সারা আলি খান? ফাঁস হল তথ্য

‘হিরোইন’ করিনা কপূর খান মানেই হট অ্যান্ড হ্যাপেনিং বেবো। কয়েক বছর আগে করিনা কপূরের সঙ্গে বিয়ে হয়েছে পতৌদি নবাব ও অভিনেতা সইফ আলি খানের। সইফ ও করিনার বয়সের ফারাক অনেকটাই। কিন্তু করিনার সঙ্গে সইফের আগের পক্ষের মেয়ে সারার বয়সের ফারাক বেশি নয়। ফলে সইফ ও করিনার বিয়ের পরে সারার পক্ষে করিনাকে কি বলে সম্বোধন করা উচিত তা নিয়ে দ্বিধায় ছিলেন সারা।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে সইফ ও করিনা জানিয়েছেন, একসময় সারা করিনার স্টারডমের ফলে ভাবতেন করিনা হয়তো কোনোদিন তাঁকে পছন্দ করবেন না। কিন্তু তার থেকেও বেশি সমস্যা ছিল করিনাকে সম্বোধনের ব্যাপারটি। এই বিষয়ে চিন্তিত সারা সইফ ও করিনার বিয়ের কিছুদিন পরে সইফকে ফোন করে জিজ্ঞাসা করেন, তাঁর কি করিনাকে ‘আন্টি’ বলে ডাকা উচিত! সইফ সারার এই প্রশ্নে রীতিমত অবাক হয়ে বলেন, ‘আন্টি’ ছাড়া অন্য যা কিছু বলে সারা ডাকতে পারেন করিনাকে। করিনা ও সারার বয়সের ফারাক বেশি না হওয়ার কারণে সারা করিনাকে ‘মা’ বলে ডাকতে অস্বস্তি বোধ করছিলেন।

একসময় করিনাই সমস্যার সমাধান করে সারাকে বলেন , তিনি সারার মা অমৃতা সিং-কে ব্যক্তিগত ভাবে পছন্দ করেন। সারার জীবনে তাঁর মায়ের অস্তিত্ব আছে। এই কারণে তিনি সারার খুব ভালো বন্ধু হতে চান। এরপরেই সারা ও করিনার সম্পর্ক সহজ হয়ে ওঠে। করিনা কোনোদিন সারা ও ইব্রাহিমকে নিজের স্টারডম দেখাননি। সারা করিনাকে ‘কে’ বা ‘করিনা’ বলে সম্বোধন করেন। সারা ও ইব্রাহিমের সঙ্গে করিনার নিখাদ বন্ধুত্ব -এর প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। সারা ও ইব্রাহিম করিনার সঙ্গে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করেন। প্রাক্তন স্ত্রী অমৃতাকে এখনও যথেষ্ট সম্মান করেন সইফ। তিনি মনে করেন তাঁর ও অমৃতার সন্তান সারা ও ইব্রাহিম তাঁদের মধ্যে যোগসূত্র বজায় রেখেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026