ক্রাইম

ধর্ষণ করে গর্ভবতী, ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ জনপ্রিয় অভিনেত্রীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস ও ধর্ষণের অভিযোগ উঠল মুম্বই টেলিভিশন ইন্ডাস্ট্রির কাস্টিং ডিরেক্টর আয়ুষ তিওয়ারির বিরুদ্ধে। সম্প্রতি টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী মুম্বই-এর ভারসোভা থানায় আয়ুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অভিনেত্রী জানিয়েছেন, তিনি ও আয়ুষ একে অপরকে কয়েক বছর ধরেই চিনতেন। গত অক্টোবর মাসে অভিনেত্রী ও আয়ুষের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়। এমনকি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেন তাঁরা। এরপর ওই অভিনেত্রী 25 শে অক্টোবর নিজের ফ্ল্যাট ছেড়ে বয়ফ্রেন্ডের সঙ্গে একই ফ্ল্যাটে লিভ-ইন রিলেশনশিপে থাকতে শুরু করেন।

প্রথমে সবকিছু ঠিকঠাক চললেও কিছু দিন পর থেকেই আয়ুষের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন অভিনেত্রী। তিনি বারবার বিয়ের কথা বললেও আয়ুষ তাঁকে এড়িয়ে যেতে থাকেন। আয়ুষ অভিনেত্রী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ‍্য করেন। অভিনেত্রী আয়ুষকে বাধা দিলে আয়ুষ তাঁকে ধর্ষণ করেন। এই ঘটনার পরেই অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েন। তিনি আয়ুষকে এই কথা জানালে আয়ুষ তাঁদের সম্পর্ক অস্বীকার করেন।

এই ঘটনার ফলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই অভিনেত্রী। অভিনেত্রীর পরিবারের লোকেরাও আয়ুষকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আয়ুষ বিয়ের জন্য রাজী না হওয়ায় অভিনেত্রী ভারসোভা থানায় আয়ুষের বিরুদ্ধে 376 ধারায় অভিযোগ দায়ের করেন। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026