মুম্বই: আবারও রাজনীতিতে ঊর্মিলা মাতন্ডকর। মঙ্গলবার শিবসেনা দলে যোগ দিলেন নব্বইয়ের দশকের বলিউডের ‘হিট’ নায়িকা। গত বছর তিনি কংগ্রেসে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন। তারপরই কংগ্রেস ছেড়েছিলেন বলিউডের ‘রঙ্গিলা গার্ল’।
এদিন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে শিবসেনায় যোগ দেন ঊর্মিলা। দলে স্বাগত জানিয়ে অভিনেত্রীর হাতে ‘শিবান্ধন’ পরিয়ে দেন উদ্ধবের স্ত্রী রশ্মি।
উল্লেখ্য়, কয়েকদিন আগে বিধান পরিষদের সদস্য় হিসেবে ঊর্মিলাকে মনোনীত করেছিল শিবসেনা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। সেবার নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটে হেরে যান তিনি। সে বছরের সেপ্টেম্বরে মহারাষ্ট্র বিধানসভা ভোটের মুখে কংগ্রেস ছাড়েন অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…