খেলা

এবার আমেরিকার ক্রিকেট লিগে কেকেআরের দাদাগিরি

আমেরিকার টি২০ ক্রিকেটে এবার বিনিয়োগ করতে চলেছে কেকেআর। ২০২২ সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট নামের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করার উদ্যোগ নিয়েছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস নামের এক সংস্থা। সেই সংস্থাতেই বিনিয়োগ করবে শাহরুখের কোম্পানি।

আর্থিক বিনিয়োগের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র ক্রিকেট লিগ জনপ্রিয় করার প্রয়াসও চালিয়ে যাবে শাহরুখ এবং এসিএল যৌথভাবে। শাহরুখের কেকেআরের বাকি দুই পার্টনার জুহি চাওলা এবং জয় মেহতাও থাকছেন এই বিনিয়োগে। শাহরুখ খান এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বজুড়েই কেকেআরের ব্র্যান্ড সম্প্রসারণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এটা তারই একটা অংশ। বেশ কয়েক বছর ধরেই আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি।’

কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর বলেন, ‘আমেরিকায় যদিও বর্তমানে ক্রিকেট জনপ্রিয় নয়, তবে আগ্রহ রয়েছে। আগামী দিনে ক্রিকেট অন্যতম জনপ্রিয় খেলা হয়ে উঠতে পারে ওখানে।’ বর্তমানে একাধিক দেশে কেকেআরের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স, দক্ষিণ আফ্রিকা লিগেও রয়েছে কেকেআরের দল। ইংল্যান্ডের ‘হান্ড্রেড’ লিগেও দল কেনার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।

জানা গিয়েছে, ইউএস ক্রিকেট লিগ ২০২২ এ আইপিএলের পরেই আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তার আগে আগামী বছরেই সূচনা পর্বে মাইনর লিগ চালু করা হবে ছয় দলের। ফ্র্যাঞ্চাইজি কেনার পরিবর্তে টুর্নামেন্টে মালিকানা কেনই উৎসাহ দেওয়া হচ্ছে এই লিগে। এই লিগে কেকেআর কত টাকা বিনিয়োগ করছে, তা স্পষ্ট না হলেও জানা গিয়েছে এই পরিমাণ ৬০ থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026