নিউজ

ধর্ষণ রুখতে নয়া আইন জারি করল পাকিস্তান

লাহৌর: নিত্যদিন চারপাশে বেড়ে চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা। পাকিস্তানের চিত্রটাও আলাদা নয়। সেখানে বিশেষত সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা রোজকার খবর হয়ে গেছে। সেই কারণেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে রাসায়নিক প্রক্রিয়ায় ধর্ষকদের লিঙ্গচ্ছেদের আইন প্রণয়ন অনুমোদন দিল পাকিস্তান।

তথ্যসূত্রে খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই আইন প্রণয়ন অনুমোদন দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকার। পাশাপাশি যৌননিগ্রহ মামলায় দ্রুত শুনানি আইনও প্রণয়ন অনুমোদন দিলেন তিনি। এমনকি ইমরান খানের ক্যাবিনেটের অনেকেই ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন।

পাক আইনসভার সদস্য ফয়জল জাভেদ খান বলেন, শীঘ্রই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত এই বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। তবে বলা বাহুল্য, ইমরান খান এই প্রস্তাব দিলেও এখনও পাক সরকার সরকারিভাবে কিছু ঘোষণা করেনি ।

ইমরান খান বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য আর সেই ব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। তিনি আরও জানান, আইন দ্রুত পাস হয়ে কড়াভাবে প্রয়োগ করা হবে। নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষা ও পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের। তবে উল্লেখ্য, দেশে ফ্রড কেসের রিপোর্টও কম নেই। মহিলারা অনেক সময়ই মিথ্যে অভিযোগে দায়ের করেন। এরপরেও এই আইন সিলমোহর পেলে কতটা কার্যকরী হওয়া সম্ভব সেই বিষয় প্রশ্ন উঠছে নানা মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026