নয়াদিল্লি: বাইক চালানো নিয়ে বাইক আরোহীদের মধ্যে যেমন ফ্যাসিনেশন রয়েছে, ঠিক তেমন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ প্রাণ হারানোর মতো বহু ঘটনাও রয়েছে। এমনকি যত দিন যাচ্ছে বাইক দুর্ঘটনার বিরাম নেই, উল্টে বাড়ছে। তাই এই অপ্রীতিকর ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হেলমেটের গুণমান নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সড়ক ও পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে বাইক চালকদের পথে নামতে হলে পরতে হবে এক বিশেষ হেলমেট। অন্যথায় জরিমানা হবে।
কী সেই বিশেষ হেলমেট? জানা গিয়েছে, নয়া নির্দেশিকাটিতে শুধুই ছাড় দেওয়া হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা বিআইএস ছাপ দেওয়া হেলমেটকে। অর্থাৎ অন্য কোনও হেলমেট পরে পথে নামা চলবে না। এই বিআইএস ছাপ দেওয়া হেলমেট পড়তে হবে সকল বাইক আরোহীকে। তা না হলেই জরিমানার কবলে পড়তে পারে যে কেউ। এর পাশাপাশি একই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, দেশের কোথাও অন্য হেলমেট তৈরি বা বিক্রি করাও যাবে না।
সরকারি রিপোর্ট অনুযায়ী দেশে বছরে ১ কোটি ৭০ লক্ষ হেলমেট তৈরি হয়। এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে বন্ধ হয়ে যাবে অন্য সমস্ত হেলমেট উৎপাদন। বিআইএস হেলমেট ছাড়া অন্য কোনও হেলমেট তৈরি করাও যাবে না আবার বিক্রি করাও যাবে না। ২০২১ সালের জুন মাসের মধ্যেই দেশে অন্য সব হেলমেট উৎপাদন বন্ধ করতে চায় কেন্দ্র। জানা গিয়েছে, এই হেলমেট ওজনে হালকা এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন। কোনও দুর্ঘটনার কবলে যদি বাইক আরোহী পড়ে, সেক্ষেত্রে এই হেলমেট তার জীবন রক্ষা করতে সক্ষম হবে বলেও জানা গিয়েছে। তাই এবার থেকে পড়তে হবে এই বিশেষ হেলমেট, না হলেই আপনার হতে পারে জরিমানা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…