বিনোদন

প্রাক্তন প্রেমিকের অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ ছবি শেয়ার করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রাক্তন-এর সঙ্গে দীপিকা ছবি শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিষয়টি খোলসা হয়ে যায়। জানা যায়, 5 বছর আগে 27 শে নভেম্বর মুক্তি পেয়েছিল রণবীর কাপুর ও দীপিকা অভিনীত বিখ‍্যাত ফিল্ম ‘তামাশা’। ‘তামাশা’-র পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে দীপিকা তাঁর ও রণবীর কাপুরের ‘ফিল্ম’-এর স্টিল শেয়ার করেছিলেন। দীপিকা সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

2005 সালে ইমতিয়াজ আলি পরিচালিত ফিল্ম ‘তামাশা’ বক্স অফিসে মাঝারি ধরনের সাফল্য পেলেও ফিল্ম ক্রিটিক ও দর্শক মহলে প্রশংসনীয় হয়েছিল। ফিল্মের কাহিনী ছিল অভিনব। এক শিল্পী ছেলের শিল্পের তাগিদ হারিয়ে যায় বাবা-মায়ের চাপের মুখে পড়ে। তার বাবা তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য করেন। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে ছেলেটির নিজস্বতা হারিয়ে যায়। তার জীবনে প্রবেশ ঘটে তার প্রেমিকার। প্রেমিকাই ছেলেটির ভিতরের শিল্পীকে জাগিয়ে তুলে ছেলেটিকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। দর্শকরা ‘তামাশা’র এই কাহিনীর সঙ্গে দর্শকদের অনেকেই নিজেদের কাহিনীর মিল পেয়েছিলেন। ‘তামাশা’র গানগুলি যথেষ্ট হিট হয়েছিল।

রণবীর-দীপিকা জুটি রুপোলি পর্দার সবচেয়ে চর্চিত জুটির মধ্যে অন্যতম। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম পর্দার বাইরে অফস্ক্রিনও শুরু হয়েছিল। এমনকি রণবীরের মা নিতু পছন্দ করতেন দীপিকাকে। কিন্তু পরবর্তীকালে কোনো অজানা কারণে রণবীর ও দীপিকার সম্পর্ক ভেঙে যায়। দীপিকা বিয়ে করেন অভিনেতা রণবীর সিং-কে। রণবীর কাপুরের সঙ্গে এই মুহূর্তে অভিনেত্রী আলিয়া ভাটের সম্পর্ক রয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে দুজনের বিয়ে হওয়ার কথা থাকলেও রণবীরের বাবা ও অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর কারণে রণবীর-আলিয়ার বিয়ে ক্যানসেল হয়ে যায়। কিছুদিন আগে রণবীর ছুটি কাটাতে একাই দুবাই উড়ে গেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026