নিউজ

লে-কে জম্মু-কাশ্মীরের অংশ হিসেবে দেখানোয় টুইটারকে নোটিস পাঠাল কেন্দ্র

নয়াদিল্লি: লে-কে লাদাখের অংশ না দেখিয়ে জম্মু-কাশ্মীরের অংশ দেখিয়েছে টুইটার। আর তাই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে টুইটারকে নোটিশ পাঠানো হয়েছে। গত ৯ নভেম্বর মাইক্রোব্লগিঙ প্ল্যাটফর্মের গ্লোবাল ভাইস প্রেসিডেন্টকে নোটিশ দিয়ে কেন্দ্রের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে কেন এমন দুঃসাহসের কাজ করেছে টুইটার?

লে-কে লাদাখের অংশ হিসেবে না দেখিয়ে জম্মু-কাশ্মীরের অংশ দেখানো মানে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করা। এমনকি ভারতের সংবিধানে যে অংশের কথা লেখা রয়েছে, তাকে খাটো করে দেখা। এমন দুঃসাহস দেখানো উচিত হয়নি বলেও তীব্র সমালোচনা করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে কোনওরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি বা কোনও ক্ষমা প্রকাশ করা হয়নি।

তবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে পাঁচদিনের মধ্যে এই বিষয়ে জবাব চাওয়া হয়েছে তুইতারের কাছ থেকে। কেন টুইটারের সঙ্গে যুক্ত আধিকারিকদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ এই ভুল কাজের জন্য নেওয়া হয় না এমন প্রশ্নও কেন্দ্রের তরফ থেকে তোলা হয়েছে। এর আগেও একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের লাইভ লোকেশন ট্র্যাক করার পর লে-কে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বারবার কেন লে-কে লাদাখের অংশ ছাড়া জম্মু-কাশ্মীর কিংবা চিনের অংশ হিসেবে দেখাচ্ছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখনও পর্যন্ত তুইটারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026