পলিটিক্স

“আমরা গান্ধীবাদী”, দিলীপের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা ফিরহাদ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কনভয়তে এদিন করা হলো ইটবৃষ্টি। আলিপুরদুয়ারে জয়গাঁও তে সভা করতে যাচ্ছিলেন দীলিপবাবু। এখানেই অতর্কিতে তার কনভয়ের উপরে শুরু হয় ইট বৃষ্টি। তাকে দেখানো হয় কালো পতাকা এবং তার বিরুদ্ধে করা হয় গো ব্যাক স্লোগান। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই সমস্ত হামলার পিছনে রয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু এদিন দিলিপের এই অভিযোগ সম্পূর্ণ রূপে উড়িয়ে দিলেন কলকাতা পৌরসভার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, ” এটা কখনোই সমর্থন যোগ্য নয়। তৃণমূল এর সাথে কোন ভাবে জড়িত নেই। আলিপুরদুয়ারের ঘটনাতে প্রশাসন ব্যবস্থা নেবে। ”

নবান্ন সূত্রে খবর, এদিন জয়গাঁও তে দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে এক ব্যক্তি পাথর ছোড়ে। এক বিশাল সংখ্যক মানুষ তাকে কালো পতাকা দেখান। তার কনভয়ের তিনটি গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তিনি জানিয়েছেন, ” জয়গাঁওতে ইট মারা হয়েছে। গো ব্যাক স্লোগান দিয়েছে। এটা নতুন কিছু না। বিজেপিকে বাড়তে দেওয়া হবে না। এইজন্য, রাজ্যের শাসক দল হিংসা ছড়াচ্ছে। আমার গাড়ি, সভাপতি, পর্যবেক্ষক এই হামলার শিকার। আদিবাসী মোর্চা সভাপতির গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমার উপরে এর আগেও হামলা করা হয়েছে।”

কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেছেন, ” যারা ভেঙেছে, তারা অন্যায় করেছে। প্রশাসন ব্যবস্থা নেবে। মাথা ভাঙা, গাড়ি ভাঙার রাজনীতি তৃণমূল করে না। আমরা গান্ধীবাদে বিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় মানুষকে নিয়ে চলার কথা বলেন। তৃণমূল এর সাথে জড়িত নয়। আইন আইনের পথে চলবে।”

এই হামলা নিয়ে মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানিয়েছেন, এই সমস্ত হামলাকে তিনি সম্পূর্ণরূপে ঘৃণা করেন। এই হামলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026