নয়াদিল্লি: টুইটারকে নিজেদের ভুল শুধরে নেওয়ার কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। মানচিত্রে বড়সড় বিভ্রাট। লাদাখ এবং লাদাখের রাজধানী লেহকে চিনের অংশ বলে দেখিয়েছিল টুইটার। আর সেই ভুল শুধরে নেওয়ার জন্যই বিশ্বের মাইক্রোব্লগিং এই সাইটকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।
জানা গিয়েছে, টুইটারের সিইও জ্যাক ডরসিকে ই-মেল করে এই ব্যাপারে সতর্ক করেছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব অজয় সাহনি। তিনি লিখেছেন, ‘ভারতের সংবিধান অনুযায়ী জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতে ব্যবসা করছেন বলে ভারতের সংবিধানকে সম্মান করা, ভারতবাসীর আবেগকে সম্মান করা এবং ভারতের সার্বভৌমত্বকে সম্মান করা আপনাদের কর্তব্য।’
তবে এখনও পর্যন্ত টুইটার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি তারা যে ভুল করেছেন, সেই বিষয়েও কোনও সংশোধন বার্তা পাওয়া যায়নি। তবে খুব শীঘ্রই দুই পক্ষ থেকে এমন কিছু পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। এটিকে অনিচ্ছাকৃত ভুল বলেও মনে করছেন অনেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…