নয়াদিল্লি: চারিদিকে যখন করোনায় আক্রান্ত হচ্ছেন তাবড় তাবড় সেলিব্রেটিরা, ঠিক তখনই হূদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তাঁকে তড়িঘড়ি দিল্লির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, তার অবস্থা আশঙ্কাজনক, এমনটাই তার পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
ফর্টিস হাসপাতালের ইতিমধ্যেই কপিল দেবের অ্যানজিওপ্লাস্টি হয়ে গিয়েছে। শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি এই মুহূর্তে হয়নি বলেই সূত্রের খবর। স্বাভাবিকভাবেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের হূদরোগে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে ক্রীড়ামহল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগ্লে ও আরও অন্যান্য ক্রীড়াবিদরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
বিরাট কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে টুইটে লিখেছেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করি পাজি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’
হর্ষ ভোগলে কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বড় মনের শক্তিশালী কপিল দেবের দ্রুত সুস্থতা কামনা করছি। এখনও অনেক কিছু করার বাকি। এভাবেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…