কলকাতা: ইতিমধ্যেই সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে বাড়িতে থেকে পরিবারের সঙ্গে উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের জন্য গত বেশ কয়েকদিন ধরেই দুবাইতে ছিলেন মহারাজ। কিন্তু তিনি বরাবরই নিজের বাড়িতেই কাটান। আর ঠিক সেভাবে এবারও দুবাই থেকে উড়ে এসেছেন বেহালার বাড়িতে। পূজো শেষে আবার তিনি দুবাই উড়ে যাবেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় একদম নিখাদ বাঙালি৷ তাঁর ক্রিকেট কেরিয়ারের সময় থেকেই যখনই সময় পেতেন পাড়ার দুর্গাপুজোয় মাততেন৷ যদিও করোনা পরিস্থিতি, তবুও সাবধানতা অবলম্বন করে পরিবারের লোকজনের সঙ্গে পাড়ায় খোশমেজাজে দেখা গিয়েছে সৌরভকে।
পাঞ্জাবি-পায়জামা, মুখে মাস্ক দাদাকে বিন্দাস মেজাজে দেখা গেল বেহালায় পাড়ার পুজোয়৷ বড়িশা প্লেয়ার্স কর্নার এবার ৪৬ তম বর্ষে পা দিযেছে৷ সেখানেই হাজির ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও৷ দাদার অন্যতম পছন্দ পুজোয় ঢাক বাজানো, এদিন নিজের হাতে বোল না তুললেও ঢাকিরা দেদার ঢাক বাজিয়ে পুজোর আনন্দ আরও চারগুণ বাড়িয়ে দিলেন৷ সব মিলিয়ে সাবধান থেকে পুজোর আনন্দ লুটেপুটে নিচ্ছেন সৌরভ, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…