পাটনা: আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। তারপরে বিহারে বহুপ্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। আর আজ, শুক্রবার উৎসবের মুখে বিহারে ভোটের প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীতিশ কুমারকে পাশে বসিয়ে কার্যত নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সকল বসবাসকারী মানুষদের দূর্গাপূজোর শুভেচ্ছা জানিয়ে বাংলায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর ঠিক তার 24 ঘন্টা পর এই নির্বাচনী প্রচারের মেজাজে দেখা মিলল মোদিকে। বিজেপির জমানায় আরজেডি-কংগ্রেস জোট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।
নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী বললেন, ‘আরজেডি-কংগ্রেসের জমানায় বিহার জঙ্গলরাজে পরিণত হয়েছে। নীতিশের 15 বছরে বিহার রোগমুক্ত হয়েছে। আগের সরকার বিহারকে লুঠ করেছে। বিরোধীরা কৃষি উন্নয়নে বিরোধিতা করছে। এরা কেউ কৃষির উন্নয়ন চায় না। কিন্তু বিহারে আমরা কৃষকদের উন্নয়নের কথা বলে এসেছি। ভবিষ্যতেও বলব।
একদিকে যখন বিহারে নির্বাচনী প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তার উল্টোদিকেই আজ নির্বাচনী প্রচারে নেমেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহার ভোটে আরজেডি এবং বামেদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। সুতরাং, সব মিলিয়ে আজ বিহারে নির্বাচনী প্রচারে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…