নিউজ

মারণরোগে আক্রান্ত পাঁচ মাসের শিশু, আমেরিকা থেকে আসা ওষুধের জিএসটি মুকুব করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: এ যেন মানবী প্রধানমন্ত্রীর (Primr Minister) রূপ! এভাবেও সাধারণ মানুষের পাশে থাকা যায় এমনটাই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি একরত্তি শিশুকন্যা ও তার পরিবারের পাশে থেকে এক অভিনব বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এর আগে এত হৃদয়স্পর্শী হিসেবে মোদিকে কেউ হয়তো দেখেনি। বিষয়টি হল, বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের শিশুকন্যা তিরা কামাত। জন্ম থেকেই ভুগছে Spinal Muscular Atrophy (SMA) Type 1-এ। চিকিৎসার জন্য ওষুধের খরচ পড়ছে ১৬ কোটি টাকা, যা আসছে আমেরিকা (America) থেকে। আর এই ১৬ কোটি টাকা ওষুধের জন্য GST পড়ছে ৬ কোটি টাকা। স্বাভাবিকভাবেই দিশেহারা শিশুটির বাবা-মা। এমন সময় তিরার জন্য হৃদয়স্পর্শী পদক্ষেপ নিলেন খোদ প্রধানমন্ত্রী। নিজের উদ্যোগে মুকুব করে দিলেন ওষুধ বাবদ বরাদ্দ সম্পূর্ণ জিএসটি।

জানা গিয়েছে, গত বছর অক্টোবর এবং চলতি বছরের ডিসেম্বরে তিরা কামাতের মা ও বাবা প্রধানমন্ত্রীর কাছে তাদের সন্তানের অসুখের কথা জানিয়ে আবেদন জানান GST মুকুবের জন্য। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানান, ওষুধের খরচ ১৬ কোটি টাকা। কিন্তু ২৩ শতাংশ ইমপোর্ট ডিউটি ও ১২ শতংশ জিএসটি-র কারণে বাড়তি ৬ কোটি টাকা যোগ হচ্ছে। সমস্ত অনুদান একত্রিত করে তারা ১৬ কোটি টাকাই যোগার করতে পেরেছেন।তাই জিএসটির ৬ কোটি টাকা দেওয়া তাদের কাছে খুব কঠিন বলেই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তারা। আর এবার সেই আবেদনে সাড়া দিয়েছেন মানবী প্রধানমন্ত্রী।

বিরোধী দলনেতা দেবেন্দ্র ফরনবিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিতে অনুরোধ করেন, তিরা কামাতের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির সমস্তরকম শুল্কে যাতে ছাড় দেওয়া হয়। সেই অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর এ হেন মর্মস্পর্শী পদক্ষেপকে বাহবা জানিয়ে মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফড়নবিশ। জিএসটি মুকুবের ফলে খুশি শিশুকন্যাটির পরিবারও। তারাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026