রাজ্য

“পিসি ভাইপোর দুর্নীতি রুখতে বাংলায় পরিবর্তন যাত্রা চলবে”, কোচবিহার থেকে হুংকার শাহের

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারে মাঠে নেমে পড়েছে। গেরুয়া শিবিরের প্রচার করতে মাঝে মাঝেই কেন্দ্রীয় নেতারা বাংলা সফরে আসছেন। আজ অর্থাৎ শুক্রবার আবারো বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বাংলা সফরে এসে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের এলাকায় জনসভা করবেন। আসলে এই জনসভা হওয়ার কথা ছিল বেশ অনেকদিন আগেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের দিন ইজরাইল দূতাবাসের সামনে বোমাবাজি হওয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে তার বাংলা সফর বাতিল করা হয়েছিল। সেই বাধা মঞ্চে আজ বক্তৃতা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ সকালবেলা কোচবিহার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চতুর্থ পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে শাসকদল বারংবার কটাক্ষ করছে। এবার উত্তরবঙ্গ থেকে অমিত শাহ সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন। তিনি বলেছেন, “বিজেপির পরিবর্তন যাত্রা কোনো মুখ্যমন্ত্রী বা বিধায়ক পরিবর্তন করার জন্য নয়। গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার মাধ্যমে তারা বাংলায় চলা অরাজকতার পরিবর্তন করতে চায়। ভারতীয় জনতা পার্টি বাংলার মাটি থেকে দুর্নীতি মুছে ফেলতে চায়। এই পরিবর্তন যাত্রা করা হচ্ছে যাতে বাংলা থেকে কাটমানি নেওয়ার সংস্কৃতি তুলে দেয়া যায়।”

এছাড়াও আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করতে গিয়ে বলেছেন, “এবার পিসি ভাইপোর দুর্নীতি শেষ করার দিন এসেছে। পরিবর্তন যাত্রার মাধ্যমে পিসি ভাইপো দুর্নীতি দূর করা হবে রাজ্য থেকে। এই পরিবর্তন যাত্রায় কৃষকদের দুর্দশা দূর করা হবে।” তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, “দিদিকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। ১০ বছর ধরে শাসন করার পরেও বাংলার কোন উন্নতি করতে পারেননি তিনি। তাই এবার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে শাসনভার দেওয়া হোক।” এছাড়াও তিনি বেশ আত্মবিশ্বাসী সুরে বলেছেন, “মমতার বাংলায় দুর্নীতিতে ভরে গেছে। মমতা কিছু আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এবারের বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে জয়যুক্ত করুক বাংলার মানুষ। নরেন্দ্র মোদি জিতলে পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা তৈরি করবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026