দেশ

দেশে করোনা আক্রান্ত সবথেকে বেশি কোন রাজ্যে? জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব

বর্তমানে কিন্তু মহারাষ্ট্র নয় বরং করোনা পরিস্থিতি সবথেকে খারাপ দক্ষিণের রাজ্য কেরলে।করোনাভাইরাস প্রসঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানালেন, কেরল বর্তমানে এমন একটি রাজ্য হয়ে গিয়েছে যেখানে প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। ভারতে করোনাভাইরাস এর যত মোট সংখ্যা রয়েছে, তার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে কেরলে। এবং কেরল বর্তমানে এমন একটি রাজ্য যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি।

রাজেশ ভূষণ বললেন, ‘কেরল বর্তমানে এমন একটি রাজ্য হয়ে গিয়েছে যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা এক লক্ষ। এছাড়া দেশের অন্যান্য ৪টি রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ্যের মধ্যে রয়েছে। তবে, বর্তমানে ভারতের সবথেকে বেশি করোনা আক্রান্ত রাজ্য কেরল।’

কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক আরো বললেন, কেরলে টেস্টের সংখ্যা বাড়াতে হবে, আরো বাড়াতে হবে কন্ট্রাক্ট ট্রেসিং। এছাড়াও যারা বর্তমানে হোম আইসোলেশন এ রয়েছেন তাদের উপরে নজরদারি বৃদ্ধি করতে হবে। কেরলের ৮০ শতাংশের বেশি রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। এই কারণে তাদের ব্যাপারে খোঁজখবর বাড়াতে হবে।

রাজ্যের তালিকায় বর্তমানে দ্বিতীয় জায়গায় আছে মহারাষ্ট্র। ১৬ শতাংশ কেস রিপোর্ট হচ্ছে ওই রাজ্য থেকে। এরপর আছে আরো ৩টি রাজ্য যেখানে বর্তমানে ৪ থেকে ৫ শতাংশ করোনা কেস রিপোর্ট করা হচ্ছে। এই তিনটি রাজ্যও দেশের দক্ষিণ অংশ থেকেই আসে। সেগুলি হলো, কর্ণাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ।

John Fabian

Recent Posts

সাপ্লিমেন্টারি লিস্টে বড় ধাক্কা! এক ঝটকায় বাদ ১৩ লক্ষ নাম—আপনার নাম আছে তো?

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…

March 26, 2026

কাউন্টডাউন শুরু! ধোনির বিদায় নিয়ে যা বললনে সৌরভ গাঙ্গুলি, তোলপাড় ক্রিকেটমহল

আইপিএল শুরু হতেই আবারও জোরাল হয়েছে একটাই প্রশ্ন—এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরশুম? বছরের…

March 26, 2026

LPG GAS: ৩৫ দিন না হলে গ্যাস মিলবে না—ভাইরাল দাবিতে আতঙ্ক, জানুন আসল সত্য

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর—এখন নাকি LPG সিলিন্ডার বুক করতে হলে…

March 26, 2026

SIR লিস্টে লাখ লাখ নাম উধাও—আপনার নাম কাটা গেছে নাকি? এখনই চেক না করলে মিস করবেন ভোট!

রাতারাতি প্রকাশ পেল SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, আর তা ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অনেকেই…

March 26, 2026

মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা? ভোটের আগে শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে চর্চা তুঙ্গে

পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা আরও তীব্র। মহিলাদের জন্য মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।…

March 26, 2026

ইলেকট্রিক স্কুটার কিনবেন? ভুল সিদ্ধান্ত নেবেন না—Suzuki e-Access না Honda Activa-e, কোনটা নিলে লাভ বেশি?

Suzuki e-Access ও Honda Activa-e—দুটি জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার, কিন্তু দুটির লক্ষ্য আলাদা। একটি প্রিমিয়াম ফিচার…

March 26, 2026