দেশ

আবার করোনার থাবা কেন্দ্রীয় মন্ত্রীসভায়

ঋদ্ধিমান রায়: আবার উদ্বেগের খবর মোদীর মন্ত্রিসভা থেকে। করোনা আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। করোনা পজিটিভ আসার খবর নিজেই ট্যুইট করে জানালেন জলশক্তি বিষয়ক মন্ত্রী। এই নিয়ে ছয় জন কেন্দ্রীয় মন্ত্রী কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।

পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা সকলকেই দ্রুত করোনা পরীক্ষা করে নেওয়ার আবেদন জানান ৫২ বছরের এই কেন্দ্রীয় মন্ত্রী।

ট্যুইটে গজেন্দ্র সিং লেখেন,’কিছু উপসর্গ লক্ষ্য করে আমি করোনা পরীক্ষা করাই। এতে আমার পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি। বিগত কিছুদিন ধরে আমার সংস্পর্শে আসা সকলকেই আইসলেশনে থেকে শারীরিক পরীক্ষা করে নেওয়ার আবেদন জানাই। আপনারা সকলে সুস্থ থাকুন, নিজের যত্ন নিন।’

সূত্রের খবর গজেন্দ্র সিং শাখাওয়াতকে গুরগাঁওয়ের মেদন্ত হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখানেই ভর্তি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

উল্লেখ্য, গত মঙ্গলবারই সতলুজ-যমুনা সংযুক্তির বিষয় নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করেন গজেন্দ্র সিং শেখাওয়াত।

এর পূর্বে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অমিত শাহ সহ আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়ক, কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধরি, অর্জুন রাম মেঘওয়াল, ধর্মেন্দ্র প্রধান ও স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026