ঋদ্ধিমান রায়: ভারতে করোনা থাবা বসানোর পর দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও আশ্চর্যজনক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছিল কেরালার পিনারাই বিজয়নের সরকার। শুধু নিয়ন্ত্রণে রাখা নয়, নিয়মিত হারে সংক্রমণ কমতেও শুরু করেছিল কেরলে। কেন্দ্রীয় সরকারের আনলক প্রসেসও শুরু করেছিল কেরল। কিন্তু আকস্মিক ভাবে বদলে গেল বহু চর্চিত কেরালা মডেলের সুখের ছবিটা।
এই মুহূর্তে দ্রুত করোনা সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কেরল। প্রতি দিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত বুধবার ২০০০ এরও বেশি করোনার কেস ধরা পড়েছে কেরলে, যা এখনো পর্যন্ত সেখানে রেকর্ড সংখ্যা। এই মুহূর্তে ৫০০০০ হাজারের অধিক কোভিড আক্রান্ত কেরলে।
গত এক মাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে চার গুণ। পাশাপাশি এই মুহূর্তে প্রতিদিন জাতীয় হারের চেয়েও ৪.১ শতাংশ অধিক বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। কয়েক সপ্তাহ ধরে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু হারও। তা সত্ত্বেও এখনো পর্যন্ত করোনায় কম মৃত্যু হওয়া রাজ্য গুলির মধ্যে অন্যতম কেরালা। করোনার ফলে এ পর্যন্ত ২২৫ জনের মৃত্যর খবর পাওয়া গেলেও কেরল সরকারের বক্তব্য, এদের মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কেরলের এমন উলটপুরাণ দশার কারণ হিসেবে সরকারের গা ঢিল দেওয়ার গাফিলতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই যাতায়াতের নিয়মবিধি শিথিল করে দেয় কেরল। দেশের অন্য রাজ্য থেকে কেরলে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয় কেরল সরকার। গত দুই মাসে দেশ বিদেশ থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ বাইরে থেকে কেরলে ফেরেন। দেখা যাচ্ছে এদের মধ্যে এক চতুর্থাংশই করোনা আক্রান্ত। পাশাপাশি এলাকার মানুষের মধ্যেও সংক্রমণ দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। দেশের মধ্যে কেরলই একমাত্র রাজ্য যেখানে ইতিমধ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে, অন্তত উপকূলীয় অঞ্চলে এই প্রবণতা বেশ গম্ভীর ভাবে লক্ষণীয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…