ঋদ্ধিমান রায়: রাশিয়ার তৈরি রেজিস্টার্ড ভ্যাকসিন প্রথম দেওয়া হয় রাষ্ট্রপতি পুটিনের মেয়েকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পুটিনের মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি ওঠে। TorentoToday.net ওয়েবসাইট প্রথমে এই তথ্য প্রচার করে। তারা প্রচার করে গত ১৫ আগস্ট রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিন নেওয়ার পরই নাকি মৃত্যু হয় পুটিনের মেয়ের।
এই চাঞ্চল্যকর খবর নিয়র প্রাথমিক ভাবে শোরগোল পড়ে গেলেও পরে জানা যায় খবরটি ভুয়ো। বস্তুত, পুটিনের মেয়ের মৃত্যু হয়েছে বলে মস্কো কিংবা পুটিনের পরিবারের তরফেও কোনো রকম বিবৃতি আসে নি। এমন সংবাদ প্রকাশ করে নি রাশিয়ারও কোনো সংবাদমাধ্যম।
বিস্তারিত খোঁজ খবর নিলে জানা যায় ওই ওয়েবসাইটটি আসলে একটি জ্যোতিষ ওয়েবসাইটের ইউটিউব ভিডির কথা বলে। সেখানেই লেখা ছিল–‘সত্যি হতেও পারে, নাও হতে পারে।’ পরে অবশ্য ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, প্রথম রেজিস্টার্ড ভ্যাকসিন দেওয়ার আগে পুটিনের মেয়ের শরীরের তাপমাত্রা ছিল ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট। তাঁর শরীরে ভ্যাকসিন প্রয়োগের পরের দিন তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। পরে মেয়ের অবস্থা স্বাভাবিক বলেও জানান রাশিয়ার রাষ্ট্রপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…