টেক বার্তা

হার্ট রেট এবং ব্লাড প্রেশার মাপার ফিচার ফোন আনলো Lava

স্মার্টফোনের দুনিয়ায় লাভা একটা জনপ্রিয় নাম। সম্প্রতি এই ভারতীয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা নিয়ে এসেছে তাদের নতুন ফিচার ফোন Lava pulse। এই ফোনটিতে পাওয়া যাবে এমন একটি ফিচার যা এখনও পর্যন্ত অন্য কোনো ফিচার ফোনে পাওয়া যায়নি। স্মার্টফোনের পিছনে আঙ্গুল ঠেকালেই জানা যাবে ব্লাড প্রেশার এবং হার্ট রেট। এরফলে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে অনেকটাই সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সংস্থা। একইসাথে ফোনটিতে রয়েছে নাম্বার কি টকার টেকনোলজি। যার অর্থ হল কোনো নাম্বার কি চাপলেই সেই নাম্বার কি নিজেই তার নম্বর জানাবে।

আসুন জেনে নিই ফোনটির সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে –

1. নতুন Lava Pulse ফিচার ফোনটিতে রয়েছে 2.4 ইঞ্চির QGVA ডিসপ্লে এবং ডুয়্যাল সিম স্লট।

2. থাকবে 32 এমবি RAM, পাশাপাশি স্টোরেজ বাড়িয়ে 32 জিবি পর্যন্ত করা যাবে।

3. এই ফিচার ফোনে রয়েছে 1,800 mAh ব্যাটারি। যা একদিন চার্জ দিলে চলবে 6 দিন অবধি।

4. থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, FM রেডিও।

5. অটো কল রেকর্ডিং সহ থাকবে ইংরেজি, হিন্দি, তামিল, কন্নড়, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষাগুলি ব্যবহারের সুবিধা।

6. এই ফিচার ফোনটিতে থাকছে হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটর সেন্সর।

7. এছাড়াও 100 টি এসএমএস এবং 500টি ফোন নম্বর সেভ করে রাখা যাবে।

অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ভারতের প্রায় সমস্ত রিটেল দোকানে উপলব্ধ এই ফোনটির দাম পড়বে 1,949 টাকা।

 

Content Source : TechPingo

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026