নয়াদিল্লি: করোনা ভাইরাসে কার্যত গোটা বিশ্ব নাজেহাল হয়ে উঠেছে। পৃথিবীটা কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সমস্ত দেশের বিজ্ঞানীরা এই মহামারীর ভ্যাকসিন আবিষ্কারের জন্য কার্যত নাওয়া-খাওয়া ভুলে কোমর বেঁধে কাজে লেগে পরেছেন। এরই মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের শেষ করে ফেলেছে।
তৃতীয় তথা শেষ পর্যায়ের ট্রায়াল কিছুটা স্থগিত করা হলেও গতকাল, রবিবার থেকে ফের ব্রিটেন সরকার এই ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে। ভারতও পিছিয়ে নেই। এ দেশ নিজে ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং সেটিরও ট্রায়াল চলছে। কিন্তু কবে আসবে বাজারে ভ্যাকসিন? কবে এই মারণরোগ থেকে রেহাই পাবে বিশ্ববাসী? এই প্রশ্ন যখন সব মহলে ঘোরাফেরা করছে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছেন যে, আগামী মার্চেই করোনা ভ্যাকসিন এ দেশে আসতে চলেছে। এমনকি কারও কোনও বিষয়ে সন্দেহ থাকলে তিনি এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিজের শরীরে নেবেন বলেও দাবি করেছেন তিনি।
এর আগেও করোনা ভ্যাকসিন নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে হর্ষবর্ধনকে। যদিও এর আগে তিনি বলেছিলেন এ বছরের শেষেই করোনার ভ্যাকসিন বাজারে আসবে। কিন্তু এবার আরও কিছুটা সময় তিনি নিলেন। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কারোর কোনও চিন্তা করার কারণ নেই। আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না। আগামী মার্চের মধ্যেই বাজারে করোনা ভ্যাকসিন আসবে। আমার কথার ওপর যদি কারও কোনও সন্দেহ হয়, তাহলে আমি বলছি সেই ভ্যাকসিনের প্রথম ডোজ আমি আমার শরীরে নেব।’ ঠিক এভাবেই আরও একবার বাজারে করোনা ভ্যাকসিনের আসা নিয়ে এমন মন্তব্য করলেন হর্ষবর্ধন।
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা! ভক্তরা যেখানে মাহিকে মাঠে…
মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন সরাসরি প্রভাব ফেলছে আপনার সোনার দামের ওপর! একদিনেই কখনো ধস, কখনো উল্লম্ফন—এই…
ভোটের ঠিক আগে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত করে তুলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য।…
প্রতি মাসে রিচার্জ করতে করতে বিরক্ত? ২৮ দিনের প্ল্যানের ফাঁদে পড়ে অজান্তেই বছরে ১৩ বার…
আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই আগুন ঝরতে চলেছে ব্যাট থেকে! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল…
শনিবারে দক্ষিণবঙ্গের আকাশ যেন হঠাৎ করেই রুদ্ররূপ নিতে চলেছে। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, একাধিক জেলায়…