বলিউডের তারকা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরে তাকে নিয়ে বেশ কিছু খবর আমাদের সামনে এসেছে। এবারে, একটি নতুন রিপোর্টে উঠে এসেছে যে, ভারতের গরিব শিশুদের সাহায্যের জন্য সুশান্ত সিং রাজপুত তৈরি করতে চেয়ে ছিলেন একটি বিশেষ অ্যাপ্লিকেশন। ডেনমার্কের গায়ক এবং ব্যবসায়ী এরিয়ান রোমাল জানিয়েছেন যে, অভিনেতা সুশান্ত সিং রাজপুত গরীবদের সাহায্যের জন্য এই এপ্লিকেশন তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন।
অ্যাপ্লিকেশন টি AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ( কৃত্রিম বুদ্ধিমত্তা ) এর উপরে কাজ করতো। এ বছরই মার্চ এপ্রিল মাস নাগাদ দুজনে এই এপ্লিকেশন তৈরি করার বিষয়ে কথাবার্তা শুরু করেছিলেন। তিনি আরো জানিয়েছেন যে, শুধুমাত্র কথাবার্তা নয় সুশান্ত অ্যাপ্লিকেশন নিয়ে বেশ সিরিয়াস ছিলেন।
এরিয়ান জানিয়েছেন, এই বছর অর্থাৎ ২০২০ তেই এই অ্যাপ্লিকেশন লঞ্চ করার কথা ছিল। তবে, সুশান্ত এরিয়ানের সঙ্গে এই অ্যাপ এর ব্যাপারে সম্পূর্ণ খোলাখুলি আলোচনা কোনোদিন করেননি। কারণ, তার মনে হয়েছিল, এই অ্যাপ্লিকেশনের আইডিয়া কেউ চুরি করে নিতে পারে। এরিয়ান জানিয়েছেন, টেকনোলজির প্রতি সুশান্তের একটা আগ্রহ ছিল। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারেও সুশান্তের জ্ঞান ছিল বেশ ভালো।
এরিয়ান বলেছেন, ” অন্যান্য অভিনেতারা যেরকম জগতে বসবাস করেন সেরকম জগতের সুশান্ত থাকতেন না। টেকনোলজির প্রতি সুশান্তের একটা আলাদা আকর্ষণ ছিল। সুশান্ত সবসময় নতুন জিনিস জানতে পছন্দ করতেন। কিছু মানুষ নিজেদের কে বাঁচানোর জন্য সুশান্তের নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। সুশান্তের ব্যাপারে বর্তমানে কোন খবর দেখতেও খুব খারাপ লাগে। “
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…