নিউজ

৬ মাস পর আজ জনসাধারণের জন্য খুলল কলকাতা মেট্রো

কলকাতা: রবিবার NEET পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হলেও আজ, সোমবার দীর্ঘ লকডাউনের পর সর্বসাধারণের জন্য সকাল আটটা থেকে চালু হল মেট্রো পরিষেবা। ছ’মাসের মাথায় নিউ নর্ম্যাল পরিস্থিতিতে ফের কলকাতায় মেট্রোর চাকা গড়াল। তবে এই নিউ নর্ম্যাল পরিস্থিতিতে সবাই মেট্রো পরিষেবা পেতে পারবে না। মেট্রোয় চলার জন্য সামাজিক দূরত্ববিধি সহ আরও কিছু নিয়ম-কানুন আরোপ করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। রাত আটটা পর্যন্ত চলবে এই পরিষেবা। যদিও নিউ নর্ম্যাল পরিস্থিতিতে রবিবার বন্ধ থাকবে মেট্রো।

এবার এক নজরে আরও একবার দেখে নিন মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কী কী বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।…

● যেসব যাত্রীদের কাছে স্মার্টকার্ড থাকবে তারাই মেট্রো পরিষেবা পেতে পারবে।

● শুধু স্মার্টকার্ড নয়, এর সঙ্গে ই-পাস থাকতে হবে। না হলে মেট্রোয় প্রবেশাধিকার মিলবে না।

● কলকাতা মেট্রোর ওয়েবসাইট এবং রাজ্য সরকারের পথদিশা অ্যাপ থেকে এই ই-পাস সংগ্রহ করা যাবে। এছাড়াও প্রত্যেকটি স্টেশনের গায়ে কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করেও যাত্রীরা ই-পাস পেতে পারবে।

● আরপিএফ এবং রাজ্য পুলিশ যৌথভাবে ভিড় নিয়ন্ত্রণ থেকে সমস্ত কিছু দেখাশোনা করবে।

● মেট্রো স্টেশনে ঢোকার সময় থাকবে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা।

● প্লাটফর্মে দাঁড়ানোর জন্য গোল গোল করে হলুদ এবং কালো রং দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে।

● যারাই মেট্রো পরিষেবা পেতে চাইবে, তাদের প্রত্যেককে মাস্ক পড়ে চলাফেরা করা বাধ্যতামূলক।

সুতরাং, এই সমস্তকিছু বিধি-নিষেধ মেনে চললেই মেট্রো পরিষেবা পাওয়া সম্ভব হবে। তবে একদিকে যখন লোকাল ট্রেন কার্যত স্তব্ধ হয়ে রয়েছে, তখন এই মেট্রো পরিষেবা অফিস যাত্রীদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026