নিউজ

রাজ্যে মোট করোনা আক্রান্ত ৭৫৮ জন, মৃত ২২ জন: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। তবে কেন্দ্রের সাথে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বিস্তর ফারাক হয়েছে।

বুধবার বিকালে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৫০ জন। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা থেকে ৮৮ শতাংশ করোনা কেস পাওয়া গেছে বলে মুখ্যসচিব জানিয়েছেন। রাজ্যের হিসাবে করোনাতে মারা গেছেন ২২ জন।  আর সুস্থ হয়ে উঠেছেন ১২৪ জন।

মুখ্যমন্ত্রী গতকাল রাজ্যের গ্রিন জোনগুলিতে পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলার কথা ঘোষণা করেছেন। এছাড়া গ্রিন জোনে ফ্যাক্টরি চালু হয়েছে। কলকাতায় হোম ট্যাক্সি চালু হবে বলে কাল বৈঠকে ঘোষণা করা হয়েছে। আর গ্রিন জোনে পাবলিক বাস চালু করা হবে, কিন্তু সেখানে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। আর অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্বতা বজায় রাখার কথা বলা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026