নিউজ

বড় ঘোষণা : দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

পাঞ্জাব : দেশ জুড়ে লকডাউন জারি থাকবে ৩রা মে পর্যন্ত। তারপর লকডাউন আরও চলবে কিনা সেবিষয়ে কেন্দ্রের তরফে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ৩রা মে আসার আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ঘোষণা করলেন পাঞ্জাবে ৩রা মে এর পরও আরও ২ সপ্তাহ থাকবে লকডাউন। ৩রা মে এর পরের দুসপ্তাহ আরও কড়া ভাবে লকডাউন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত আংশিক লকডাউন তোলা হবে, কেবলমাত্র এই চার ঘন্টায় সাধারণ মানুষ প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাইরে বেরোতে পারবেন।

এক ভিডিও বার্তায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন, “৩রা মে এর পর পাঞ্জাবে আরও দুই সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। দেশে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কড়াকড়ির প্রয়োজন আছে। প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত লকডাউন শিথিল করা হবে। ওই সময় দোকান-বাজার খোলা থাকবে, বাড়ি থেকে বেরিয়ে আপনারা কাজ সারতে পারেন।” প্রসঙ্গত ১৪ই এপ্রিল প্রথম দফার লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও সংক্রমণের দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার ৩রা মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ৩রা মে এর পর পাঞ্জাবে আরও দুই সপ্তাহ লকডাউন চলবে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছিলেন ৩রা মে এর পর লকডাউন আরও বাড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসের শেষ পর্যন্ত বাড়ানো হতে পারে লকডাউন। গত সোমবার প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানে চার রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন চালানোর পক্ষে মত দিয়েছেন। তবে কেন্দ্রের তরফে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে দেশে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার, মৃত্যু হয়েছে ১০০৭ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026