কৌশিক পোল্ল্যে: প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অমিতাভ বচ্চন। তার মৃত্যুসংবাদ পেয়েই করলেন ট্যুইট। “সে চলে গেছে!!…ঋষি কাপুর চলে গেছে..এইমাত্র মারা গেলেন..আমি শেষ হয়ে গেলাম”। বন্ধুবিরহের আঘাত ঠিক এতটাই বিদ্ধ করেছে ‘বিগ বি’কে। উভয়ের বন্ধুত্বের কথা কে না জানে! ঋষির মৃত্যুখবরটি সর্বপ্রথম অমিতাভই ট্যুইট করে জনসমক্ষে নিয়ে আসেন।
মাত্র ৬৭ বছর বয়সেই অকালপ্রয়ান ঘটল এই জনপ্রিয় বলিউড অভিনেতার। প্রথম হিট ছবি ‘ববি’র মাধ্যমে আত্মপ্রকাশ ও পরিচিতি লাভ করে ধীরে ধীরে আশি ও নব্বইয়ের দশকের সুপারস্টার হয়ে ওঠেন তৎকালীন ‘চকলেট বয়’ ঋষি কাপুর।
দীর্ঘদিন যাবত আমেরিকায় তার ক্যান্সার রোগের কারনে চিকিৎসাধীন ছিলেন নিউ ইয়র্কে। এরপর সুস্থ হয়ে মাত্র কয়েকমাস আগেই তিনি দেশে ফেরেন। শেষবার ট্যুইটারে লকডাউন সংক্রান্ত ট্যুইট করে বিতর্কের সৃষ্টি করেন নেটপাড়ায়, আর তার মাত্র কিছুদিনের মধ্যেই লকডাউন পর্ব চলাকালীনই পৃথিবী ছেড়ে চলে গেলেন এই জনপ্রিয় অভিনেতা। আজ সকালেই শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বলিউডের আর এক প্রবীন অভিনেতা অমিতাভ বচ্চন তার প্রয়ানে কতখানি শোকস্তব্ধ সেটি তার ট্যুইটেই প্রকাশিত। বংশপরম্পরায় এই বচ্চন ও কাপুর পরিবার একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শুধু তাই নয় বাড়ির বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন উভয়েই। সমসাময়িক অভিনেতা ও বন্ধুকে হারালেন অমিতাভ। সেই সঙ্গে বলিউড হারাল এই ইন্ডাস্ট্রির অন্যতম এক তারকাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…