দেশ

সেপ্টেম্বরের মধ্যেই ভারতে আসছে শিশুদের ভ্যাকসিন, জানাল এইমস ডিরেক্টর

ভারতে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ কিছুটা সামলে এসেছে বলা যেতে পারে। কিন্তু এখনই একেবারে নিশ্চিন্ত হওয়ার মতো কিছু ঘটে যায়নি।  কারণ এরপরে ভারতে আসছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। বিশেষজ্ঞরা বলছেন এই তৃতীয় ঢেউয়ের সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরা। তাই অভিভাবকদের এই নিয়ে চিন্তার শেষ নেই। তারই মধ্যে এবারে আশার আলো দেখালেন দিল্লি এআইআইএমএস এর ডিরেক্টর রন্দীপ গুলেরিয়া। তিনি জানিয়ে দিলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই শিশুর জন্য টিকা বাজারে আনতে চলেছে ভারত সরকার।

এইমসের ডিরেক্টর বলেছেন, শিশুদের জন্য কো-ভ্যাকসিন কতটা গ্রহণযোগ্য সেই সম্পর্কে বর্তমানে ট্রায়াল’ নেওয়া হচ্ছে। এই ট্রায়াল’ যদি সফল হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শেষ করে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ভারতে চলে আসবে শিশুদের করোনা ভ্যাকসিন। শুধু এইটাই নয়, ভারত সরকার বর্তমানে ফাইজার বায়এনটেকের ভ্যাকসিন শিশুদের দেওয়া যায় কিনা সেই নিয়েও ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে দিল্লি এইমস।

শিশুদের ওপর ট্রায়াল’ করার জন্য ইতিমধ্যেই ২ থেকে ১৭ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা শুরু করছে দিল্লির এআইআইএমএস। অক্টোবর মাসে যদি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ে সে ক্ষেত্রে তার আগে শিশুদের ভ্যাক্সিনেশন করিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যদি পুরোটা সম্পূর্ণ নাও হয় অন্তত কয়েকজন শিশুর ভ্যাকসিনেশন অত্যন্ত প্রয়োজন।

তার আগে যদি ভ্যাকসিন বাজারে চলে আসে তাহলে সকলের জন্যই মঙ্গল। তবে শুধু এই দুটি ভ্যাকসিন নয়, পার্কসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ শিশুদের উপর জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকে এই ট্রায়াল’ শুরু হয়ে যাবে পার্ক সার্কাসের এই ইনস্টিটিউটে। এক্ষেত্রে কিন্তু ট্রায়ালের সময় শিশুদের ডোজের কোন পরিবর্তন হচ্ছে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026