রাজ্য

কালীঘাটের পর এবার খুলছে দক্ষিণেশ্বর মন্দির, বেঁধে দেওয়া হল পূজার সময়

মে মাসে করোনাভাইরাসের বাড়াবাড়ি পরিস্থিতি থাকার কারণে সেই সময় শহরের দুটি বড় মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বর্তমানে করণা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই কারণে দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দির। জানা যাচ্ছে, মঙ্গলবার কালীঘাট মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ ভক্তদের জন্য। অন্যদিকে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দরজা খুলে যাবে দক্ষিণেশ্বর মন্দিরের।

মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে জানা যাচ্ছে , সাধারণ ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে পূজা দেবার জন্য একটা নির্দিষ্ট সময় থাকবে। নির্দিষ্ট সময় অনুযায়ী শুধুমাত্র আপনারা মন্দিরে যেতে পারবেন বলে জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কালীঘাটে যেরকম ৬ ঘন্টা করে মন্দির খোলা হয়, সেরকমই দক্ষিণেশ্বরের ক্ষেত্রেও কিছুটা একই রকম নিয়ম কাজ করতে পারে।

বৃহস্পতিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর । স্নানযাত্রা দিন সমস্ত করোনাভাইরাস বিধি মেনে মন্দিরের দরজা সাধারণের জন্য খোলা হচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭ টাথেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে আবার মন্দির খোলা হবে সন্ধ্যা আরতী পর্যন্ত। পুজো দেওয়ার জন্য মূল মন্দিরে ২০ জনের বেশি ঢুকতে পারবেন না। এছাড়া মন্দির চত্বরে বসা সম্পূর্ণরূপে বন্ধ।

কালীঘাট মন্দির সকাল ৬ থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে দর্শনার্থীদের। কিন্তু দর্শনার্থী মঙ্গলবার এসেছিলেন প্রায় ৩০০ জন এর কাছাকাছি। অপরপক্ষে বৃহস্পতিবার আবার জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে। সেই জন্য পুরীর মন্দিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। কালীঘাট মন্দিরে সেদিন কারো প্রবেশাধিকার থাকবে না বলে জানিয়ে দিয়েছে কালীঘাট কর্তৃপক্ষ । কালীঘাট জানিয়ে দিয়েছে, মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তির নিচে রাখা অঙ্গ স্নান করানো হবে ঐদিন, তাই শুধুমাত্র পুরোহিতরা উপস্থিত থাকবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026