নিউজ

চিনকে জবাব দিতে আরও ৩৩টি যুদ্ধবিমান কিনছে ভারত

ভারত-চীনের সংঘাত তুঙ্গে। চীন লুকিয়ে লুকিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্রের খবর অনুযায়ী চীন আবার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে। ভারতকে জবাব দেবার জন্য। কিন্তু থেমে নেই ভারত ও। চীনকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে দেশ।ইতিমধ্যেই ভারত ৩৩ টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে। রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই Su-30 MKI ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কিনছে৷ একই সঙ্গে ভারতের কাছে যে  ৫৯টি MiG-29s যুদ্ধবিমান আছে, সেগুলিকে আপগ্রেড করা হচ্ছে ৷ আর এর জন্য ভারতের খরচ হচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।

এছাড়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ুসেনা ও নৌ সেনার জন্য ২৪৮ টি এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দিয়ে দিয়েছে। ২০১৬ সালে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার পরে এই নিয়ে দ্বিতীয় বার ৩৩ টি যুদ্ধবিমান কিনছে ভারত। আর এই যুদ্ধবিমানের যাতে কোনো সম্স্যা না হয়, তাই সব কিছু স্বচ্ছ ভাবে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইজরায়েলের কাছ থেকে ভারতীয় বায়ুসেনা কতগুলি Spice-2000 বোমা কিনছে। এই শক্তিশালী বোমার সাহায্যে বহুতল গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়াও ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল জেট বিমান আসছে। আর তা জন্য যাবতীয় পরিকাঠামো সেরে রেখেছে ভারতীয় বায়ুসেনা। পাইলট প্রশিক্ষণও সম্পূর্ণ। ইজরায়েল থেকে আসা Spice-2000 বোমা কোনো সাধারণ বোমা নয়। বোমাটির মধ্যে থাকছে দিকনির্দেশক যন্ত্র, স্যাটেলাইট নির্দেশক এবং ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর। যার মাধ্যমে এই রাফালটি সঠিকভাবে জঙ্গি ঘাঁটি গুলিতে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026