নিউজ

হাওড়া রুটে ২২ টি ট্রেন চলে যাচ্ছে বেসরকারি হাতে, দেখে নিন কোন ট্রেনগুলি?

হাওড়া ক্লাস্টারের ২২ টি ট্রেন বেসরকারী হাতে যেতে চলেছে। ২০২০ সালের ১৭ জানুয়ারি নীতি আয়োগ কমিটি ১২টি ক্লাস্টারকে বেসরকারির হাতে তুলে দেওয়ার যে প্রস্তাব রেলমন্ত্রককে দিয়েছিল তা এখন বাস্তবায়িত হওয়ার পথে। যার মধ্যে ১০৯ টি রুটের ১৫১টি ট্রেন বেসরকারি সংস্থার হাতে দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। আর এই তালিকায় রয়েছে হাওড়া ক্লাস্টার(ওয়ানে) ২২টি ট্রেন।

হাওড়া ক্লাস্টারে যে ট্রেনগুলি রয়েছে, সেগুলি হল-

টাটনগর -শালিমার ( ১ টি)

শালিমার-পুণে (১ টি)

শালিমার-টিসিটিবি (৪ টি)

হাওড়া- চেন্নাই (৩ টি)

হাওড়া -নিউ জলপাইগুড়ি (১টি )

হাওড়া-আনন্দবিহার (২ টি)

হাওড়া-পাটনা (১টি)

হাওড়া-মালদা (১ টি)

হাতিয়া-টিসিটিবি (১ টি)

শিয়ালদহ-গুয়াহাটি (১টি )

ছাপরা- আনন্দবিহার (১টি)

রেল সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি লগ্নি বাবদ আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩০ হাজার কোটি টাকা। মূলত যোগ্যতাপত্রের ভিত্তিতে টেন্ডার ডাকা হচ্ছে। এই ব্যবস্থাতে ১০৯ টি রুটের জন্য ১৫০টির বেশি অত্যাধুনিক রেক আনা হবে। প্রতি রেকে  ১৬ টি করে কামরা থাকবে। এই ট্রেনগুলি প্রতি ঘন্টায় ১৬০ কিমি বেগে ট্রেন চালানো যাবে। ট্রেনের চালক ও গার্ডদের দিয়েই ট্রেন চালাতে পারবে বেসরকারি সংস্থাগুলি। রেলের এই সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ হল যাত্রী পরিষেবা আরও ভালোভাবে দেওয়া। আর এর সাথেই বেসরকারি লগ্নি টানার বিষয়টি তো আছেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026