খেলা

ক্রিকেট জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি এই ক্রিকেটার

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান স্যার এভার্টন উইকস প্রয়াত হয়েছেন৷ বুধবার অ্যান্টিগাতে তার নিজের শহরেই জীবনাবসান হয় তারকা এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আগের বছর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি৷

অবশেষে বুধবার তিনি পরলোকগমন করেন৷ সেঞ্চুরির পাঁচ কদম আগেই থামেন তিনি। উইকস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন অন্যতম ব্যাক্তিক্ত হিসেবে আত্মপ্রকাশ করেন৷ ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল এবং উইকস এই তিনজনকে একত্রে ‘দ্য থ্রি ডব্লিউস’ বলে ক্রিকেট বিশ্ব চিনতো।

তার ক্যারিয়ারে উইকস ৪৮ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ইনিংস প্রতি ৫৮.৬১ গড়ে ৪,৪৫৫ রান করেন। এর মধ্যে ১৯৪৮ সালে টানা পাঁচটি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তাঁর – জামাইকাতে ইংল্যান্ডের বিপক্ষে ১৪১ স্কোর, তারপরে ভারতে ১২৮, ১৯৪, ১৬২ এবং ১০১ রানের রেকর্ড করেন। মাদ্রাজে তার পরবর্তী ইনিংসে, তিনি বিতর্কিতভাবে রান আউট হওয়ার সময় ৯০ রান করেছিলেন। তার পাশাপাশি ১৫টি সেঞ্চুরির মালিক উইকস৷ ব্যাট হাতে তার টাইমিং ছিল দেখবার মতো। ক্রিকেটপ্রেমীরা তাকে এই কারনে অত্যন্ত পছন্দ করেন৷ তাঁর মৃত্যুতে অনিল কুম্বলে সহ অন্যান্য ক্রিকেট তারকা টুইট করে শোকপ্রকাশ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026