নিউজ

ভালভ যুক্ত N-95 মাস্ক ডেকে আনতে পারে বিপদ, সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রকের

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের জীবনে একটি দৈনন্দিন ও অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাস্ক। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের তরফেই মানুষের মধ্যে করোনা ভাইরাস থেকে সচেতন থাকতে বারবার মাস্ক পরতে বলা হয়েছে। যার ফলে বাজারে হটাৎ করেই N-95 মাস্ক সহ কাপড়ের তৈরি মাস্কের চাহিদাও রীতিমতো বেড়ে যায়। আর তখন N-95 মাস্ক বাজারে চড়া দামে বিক্রি হয়। মানুষ নিজেকে সুস্থ রাখতে ও করোনার জীবাণু থেকে বাঁচতে সেই মাস্ক আকাশছোঁয়া দামেও কিনে নেন। কিন্তু এই N-95 ব্যবহার কতটা নিরাপদ?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে N-95 মাস্কের ব্যবহার নিয়ে। রাজ্যগুলিকে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মাস্কের ব্যবহার নিয়ে মানুষের মধ্যে থাকা ভ্রান্ত ধারণা দূর করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, করোনার জীবাণু থেকে বাঁচতে N-95 মাস্ক ব্যবহার করা মোটেই নয়। বরং এর বদলে বাড়িতে তৈরি সাধারণ কাপড়ের মাস্ক অনেক নিরাপদ। বিশেষ করে ভালভ যুক্ত N-95 মাস্ক ব্যবহার করা বিপদ আটকানোর থেকে ক্ষতিটাই বেশি।

এর কারণ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস-এর তরফে জানান হয়েছে, মাস্ক ব্যবহার করার মূল উদ্দেশ্য হল কারোর মুখের লালারস কথা বলার সময় যেনো অন্য ব্যক্তির চোখে মুখে না যায়৷ কিন্তু ভালভ যুক্ত N-95 মাস্ক এই ড্রপলেটগুলিকে আটকাতে সক্ষম হচ্ছে না। আর তার ফলে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে ভাইরাস ছড়িয়ে পড়ছে। ভালভ যুক্ত N-95 মাস্কের চাইতে বরং বাড়িতে তৈরি সাধারণ কাপড়ের মাস্ক ব্যবহার অনেক বেশি নিরাপদজনক, এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026