নিউজ

বড় ধাক্কা খেল বেজিং, চিন থেকে ব্যবসা সরাচ্ছে ৫৭ টি জাপানি সংস্থা

বিশ্ব জুড়ে চিনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সরব হচ্ছে প্রতিটি। নিচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাও। আন্তর্জাতিক মঞ্চে চিনকে কোনঠাসা করতে জোট বাঁধছে বন্ধু রাষ্ট্রগুলো। ভারতের লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের পর পরই চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছিল ভারত, আমেরিকা ও তাইওয়ানের মতো দেশগুলো। এবার বেজিং-কে বড়সড় ধাক্কা দিল প্রতিবেশী দেশ জাপানও৷

জাপানের ৫৭ টি সংস্থাকে চিন থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার নির্দেশ দিল সে দেশের সরকার৷ এর জন্য সংস্থাগুলো যাতে আর্থিক সমস্যায় না পড়ে তারজন্য ঋণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঋণ নিয়ে জাপানে নতুন করে উৎপাদন শুরু করতে পারবে ওই সংস্থাগুলি।

চিনের থেকে নির্ভরতা কমিয়ে নিজেদের দেশে সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক রাখার লক্ষ্যেই জাপান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জাপানে নতুন করে উৎপাদন শুরু করার জন্য সংস্থাগুলোর প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে মোট ৫৩.৬ কোটি ডলার খরচ করতে চলেছে সে দেশের সরকার৷

শুধু চিন নয়, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে নিজেদের দেশের আরও ৩০ টি সংস্থাকে ব্যবসা বন্ধ করে জাপানে এসে উৎপাদন শুরু করতে উৎসাহ জন্য বিপুল ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অবশ্য জাপানই প্রথম নয়, চিনের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তাইওয়ানও ২০১৯ সালে এই একই সিদ্ধান্ত নিয়েছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026