নিউজ

রুখে দেওয়া যাবে ভারত মহাসাগরে চিনের দাদাগিরি, খুব শীঘ্রই সাবমেরিন ধ্বংসকারী বিমান পাচ্ছে দেশ

ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়াতে চিন দীর্ঘদিন ধরেই জলদস্যু দমনের অজুহাতকে ব্যবহার করে আসছে। চিনের সেই কৌশলকে ভোঁতা করতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় নৌবাহিনী। সাবমেরিন ধ্বংসকারী আরও ৪ টি পি-৮আই বিমান নিয়ে আসছে ভারত। আগামী বছরই আমেরিকা থেকে সেগুলি ভারতের হাতে এসে পৌঁছাবে বলে জানা গেছে। নতুন দিল্লি সূত্রে জানা গেছে, ২০২১-এ আরও ৬ টি পি-৮আই বিমান কেনা হতে পারে। ভারত মহাসাগরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে পি-৮আই বিমানটি। উপকূলীয় অঞ্চলে নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান চিহ্নিত করা ও প্রয়োজনে তাদের উপর আঘাত হানতে ভারতীয় নৌবাহিনীর জন্য বেশ কার্যকরী হয়ে উঠবে বিমানটি। দেশের প্রতিরক্ষাকে মজবুত করা ও নানা আঞ্চলিক শক্তিকে যোগ্য জবাব দিতেই ২ হাজার ২০০ কিলোমিটার পাল্লার হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র এবং হালকা ওজনের টর্পেডোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিমানে।

শক্তিশালী রেডিয়ো সিগন্যালের সাহায্যে বিমানটি শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজ, দুই-ই ধ্বংস করতে পারবে অনায়াসে। ঘণ্টায় সর্বোচ্চ ৭৮৯ কিলোমিটার গতিবেগে নির্ভুল নিশানায় ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। গোপনে হানা দেওয়া শত্রুপক্ষের সাবমেরিনকেও নিমেষে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রবাহী বিমানের। যুদ্ধ পরিস্থিতি ছাড়াও সমুদ্রে নজরদারি চালাতেও ব্যবহার করা হয় এই পি-৮আই বিমান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026