নিউজ

দুর্ভোগের জন্য ক্ষমা চাইল CESC, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস

দুর্যোগের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও কলকাতার বিস্তীর্ণ এলাকাতে এখনও বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকাতে মানুষেরা বিক্ষোভ ও করেছেন। এই পরিস্থিতিতে বারবার সিইএসসির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে সাধারণ মানুষ। শুধু আমজনতাই নয়, সিইএসসির কাজে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত পরিস্থিতি ঠিক করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি নিজে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেন। শনিবার সাংবাদিক বৈঠক করে সিইএসসির ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউসন) অভিজিৎ ঘোষ দুর্ভোগের জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন যে করোনার জন্য কর্মী কম থাকায় পরিষেবা চালু করতে দেরি হচ্ছে।

আমফানের তান্ডবে লণ্ডভণ্ড কলকাতা। রাস্তার চারিদিকে গাছ ভেঙে রয়েছে, পাঁচিল ভেঙে পড়েছে, দোকানপাট ভেঙে রয়েছে। বেশ কিছু এলাকাতে টানা ৩ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। কসবা, রাজডাঙা, গড়ফা, যাদবপুরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বিদ্যুৎ অফিস ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ সামাল দিতে পারছেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত আকার নিয়েছে। সিইএসসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও।

সিইএসসির ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউসন) অভিজিৎ ঘোষ জানান যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে করোনার জন্য কর্মী কম রয়েছে। মানুষের কাছে তিনি ধৈ্র্য্য ধরার আর্জি জানিয়েছেন এবং এই পরিস্থিতির জন্য ক্ষমাও চেয়েছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয় যে লকডাউনের কারণে তাঁদের বহু কর্মীই কাজে যোগ দিতেপারছেন না। তবুও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে তাঁদের অনেককেই কর্মস্থলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি সামাল দিতে বহু সংখ্যক কর্মীর প্রয়োজন। কিন্তু এখন কর্মীর সংখ্যা কম থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংস্থা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026